আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ জুন ২০২৬ শুক্রবার: পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসে (টিএমসি) বড় ধরনের রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। লোকসভার ২৮ জন এমপির মধ্যে ১৯ জন বিক্ষুব্ধ সদস্য দল থেকে আলাদা হয়ে পৃথক সংসদীয় গোষ্ঠী গঠনের উদ্যোগ নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের নেতৃত্ব ও সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষই এই পরিস্থিতির কারণ।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষুব্ধ এমপিরা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়ে নিজেদের আলাদা সংসদীয় ব্লক হিসেবে স্বীকৃতি চেয়েছেন। একই সঙ্গে তারা লোকসভায় পৃথক পরিচয়ে কার্যক্রম পরিচালনার অনুমতি চেয়েছেন।
বিদ্রোহী শিবিরে সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান, অভিনেত্রী-রাজনীতিক সায়নী ঘোষ, শতাব্দী রায় ও রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো পরিচিত নেতারা রয়েছেন। বিভিন্ন সূত্রের দাবি, প্রবীণ নেতা কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই গোষ্ঠী সংগঠিত হয়েছে।
দলত্যাগবিরোধী আইনের জটিলতা এড়াতে তারা একসঙ্গে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। তাদের দাবি, লোকসভায় দলের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন থাকায় তারা আইন অনুযায়ী পৃথক সংসদীয় গোষ্ঠী হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য।
তবে বিদ্রোহী এমপিরা এখনই ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিচ্ছেন না। তারা সংসদে স্বতন্ত্র অবস্থান বজায় রেখে প্রয়োজন অনুযায়ী এনডিএ জোটকে ইস্যুভিত্তিক সমর্থন দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে, যা কেন্দ্রীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মূল তৃণমূল শিবির এই বিদ্রোহকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। দলীয় সূত্রের ভাষ্য, এটি সংগঠনবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের শামিল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের অভ্যন্তরে নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ এবার প্রকাশ্য বিদ্রোহে রূপ নিয়েছে। এই সংকট তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানকে আরও জটিল করে তুলতে
সংস্কার/ইএমই
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন। কলকাতার রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। এতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে রেড রোড এলাকায় ব্যাপক
রাশিয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক মুসলিম আলেম ও কমিউনিটি প্রতিনিধিকে গ্রেপ্তারের ঘটনায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। সরকার এসব পদক্ষেপকে বিভিন্ন আইনি অভিযোগের অংশ হিসেবে ব্যাখ্যা করলেও, সমালোচক ও বিশ্লেষকদের একাংশের মতে, এটি দেশটির মুসলিম সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান চাপের ইঙ্গিত দিচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়তে সম্মত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স। শুক্রবার ১২ জুন ২০২৬ ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একই দিনে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানে অর্থ স্থানান্তরের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চলমান যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে তিনি এ বার্তা দেন। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প নেতানিয়াহুকে জানান