আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৩ জুন ২০২৬ শনিবার: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়তে সম্মত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স। শুক্রবার ১২ জুন ২০২৬ ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
একই দিনে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানে অর্থ স্থানান্তরের অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এর মধ্যে ৩ বিলিয়ন ডলার ইরানে পাঠানোর অভিযোগও রয়েছে।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ইউএইর মাধ্যমে ইরানের কোনো জব্দ বা স্থগিত তহবিল মুক্ত, স্থানান্তর বা স্থানান্তরে সহায়তা করা হয়নি বলেও জানানো হয়।
ফার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজায়ি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দেজফুল শহরের এক স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে এসব মন্তব্য করেন। তার দাবি, সাম্প্রতিক সংঘাত ইরানের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করেছে এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে ট্রাম্প এখন তেহরানের সঙ্গে আলোচনায় বসতেও ভয় পাচ্ছেন।
রেজায়ি আরও অভিযোগ করেন, মার্কিন নীতিনির্ধারণে ইসরাইলের প্রভাব ক্রমেই বাড়ছে এবং বিভিন্ন লবিং কার্যক্রমের কারণে যুক্তরাষ্ট্র কার্যত ‘জায়নিস্ট শাসনের উপনিবেশে’ পরিণত হয়েছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে ইরান-সংক্রান্ত সব সংঘাতের আনুষ্ঠানিক অবসান ঘটবে। এর আওতায় লেবানন ফ্রন্টও থাকবে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনার পথ আরও সহজ হবে।
সংস্কার/ইএমই
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন। কলকাতার রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। এতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে রেড রোড এলাকায় ব্যাপক
রাশিয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক মুসলিম আলেম ও কমিউনিটি প্রতিনিধিকে গ্রেপ্তারের ঘটনায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। সরকার এসব পদক্ষেপকে বিভিন্ন আইনি অভিযোগের অংশ হিসেবে ব্যাখ্যা করলেও, সমালোচক ও বিশ্লেষকদের একাংশের মতে, এটি দেশটির মুসলিম সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান চাপের ইঙ্গিত দিচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চলমান যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে তিনি এ বার্তা দেন। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প নেতানিয়াহুকে জানান
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসে (টিএমসি) বড় ধরনের রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। লোকসভার ২৮ জন এমপির মধ্যে ১৯ জন বিক্ষুব্ধ সদস্য দল থেকে আলাদা হয়ে পৃথক সংসদীয় গোষ্ঠী গঠনের উদ্যোগ নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের নেতৃত্ব ও সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষই এই