আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৭ জুন ২০২৬ রবিবার: ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর পুনর্গঠনে বাজেয়াপ্ত ইরানি সম্পদ ব্যবহারের নতুন পরিকল্পনা করছে ওয়াশিংটন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের উদ্যোগে নেওয়া এ পরিকল্পনাকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
রয়টার্স ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত সূত্রের বরাতে জানা গেছে, ভবিষ্যতে ইরান বা ইরান-সমর্থিত গোষ্ঠীর হামলায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের মতো মিত্র দেশগুলোর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে, তা পুনর্নির্মাণে জব্দ করা ইরানি সম্পদ ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
সূত্রগুলোর দাবি, স্কট বেসেন্ট ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের এ বিষয়ে বিস্তারিত মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। সংঘাত শুরুর পর মিত্র দেশগুলোর আর্থিক ও অবকাঠামোগত ক্ষতির হিসাব তৈরির পাশাপাশি অতীতের হামলার ক্ষয়ক্ষতি পূরণেও ইরানের বাজেয়াপ্ত সম্পদ ব্যবহার করা সম্ভব কি না, তা পর্যালোচনা করা হচ্ছে।
যদিও এ কর্মসূচির জন্য নির্দিষ্ট অর্থের পরিমাণ জানানো হয়নি, তবে পশ্চিমা সূত্রগুলোর মতে, বিশ্বের বিভিন্ন দেশে অবরুদ্ধ থাকা ইরানের প্রায় ২৪ বিলিয়ন ডলারের সম্পদের একটি অংশ এ কাজে ব্যবহারের চিন্তা করা হচ্ছে। বিভিন্ন নিষেধাজ্ঞা ও আইনি জটিলতার কারণে এসব সম্পদ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে।
ইস্যুটি যুক্তরাষ্ট্র-ইরান চলমান আলোচনাতেও গুরুত্ব পাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইরানের অবরুদ্ধ সম্পদ এখন অন্যতম আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞায় ইরানের তেল রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আয় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। হরমুজ প্রণালিতে উত্তেজনা ও সামুদ্রিক বাণিজ্যে বিঘ্নের পর তেহরানের ওপর ওয়াশিংটন আরও চাপ বাড়িয়েছে।
শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ভোরে ইরান কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর কয়েক দিন আগে কুয়েতের একটি বিমানবন্দরে হামলায় একজন নিহত এবং অন্তত ৬০ জন আহত হন। তবে এসব অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নিরাপত্তা উপদেষ্টা মহসেন রেজাই সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের আলোচনা কার্যত অচলাবস্থায় রয়েছে। তার মতে, ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করা হবে কি না, সেটিই ভবিষ্যৎ আলোচনার প্রধান নির্ধারক হতে পারে।
বছরের পর বছর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের বিপুল অর্থ বিদেশি ব্যাংকে আটকে রয়েছে। তেহরান দীর্ঘদিন ধরে এসব সম্পদ অবমুক্ত করার দাবি জানিয়ে এলেও, যুক্তরাষ্ট্র এখন সেই সম্পদকে আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা ও পুনর্গঠনের কাজে ব্যবহারের পথ খুঁজছে।
বিশ্লেষকদের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। তবে একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়ার পাশাপাশি অঞ্চলের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যে দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। (তাস, রয়টার্স, সিএনএন)
সংস্কার/ইএমই
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন। কলকাতার রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। এতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে রেড রোড এলাকায় ব্যাপক
রাশিয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক মুসলিম আলেম ও কমিউনিটি প্রতিনিধিকে গ্রেপ্তারের ঘটনায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। সরকার এসব পদক্ষেপকে বিভিন্ন আইনি অভিযোগের অংশ হিসেবে ব্যাখ্যা করলেও, সমালোচক ও বিশ্লেষকদের একাংশের মতে, এটি দেশটির মুসলিম সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান চাপের ইঙ্গিত দিচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়তে সম্মত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স। শুক্রবার ১২ জুন ২০২৬ ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একই দিনে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানে অর্থ স্থানান্তরের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চলমান যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে তিনি এ বার্তা দেন। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প নেতানিয়াহুকে জানান