অনুসরন করুন :

ব্লগের বিবরণ

Blog Photo
03 Apr 2026

গোপালগঞ্জে রেস্টুরেন্টে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেপ্তার

গোপালগঞ্জে রেস্টুরেন্টে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেপ্তার


গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় তিন সন্তানের জননী এক নারীকে ধর্ষণের অভিযোগে এক রেস্টুরেন্ট কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত রাকিব মোল্লা (২৩)–কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেস্টুরেন্টের মালিক মজনু মোল্লা পলাতক রয়েছেন।


বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার গোপালপুর এলাকার কুটুম বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে রাকিব মোল্লাকে গ্রেপ্তার করা হয়।


এ বিষয়ে মোহাম্মদ মাহফুজুর রহমান, অফিসার ইনচার্জ, কাশিয়ানী থানা জানান, “অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”


পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাকিব মোল্লা উপজেলার পোনা গ্রামের হিরু মোল্লার ছেলে। তিনি ও ভুক্তভোগী নারী উভয়েই কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন।


অভিযোগে বলা হয়, রাকিব মোল্লা বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন। একপর্যায়ে গত ১৪ মার্চ রুম পরিষ্কার করার কথা বলে কৌশলে ওই নারীকে হোটেলের একটি নির্জন কক্ষে নিয়ে যান। সেখানে রেস্টুরেন্ট মালিক মজনু মোল্লার সহযোগিতায় তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।


ঘটনার পর গত ২৫ মার্চ ভুক্তভোগী নারী রাকিব মোল্লা ও মজনু মোল্লাকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


মো. ইকবাল হোসেন মোল্যা,জেলা সংবাদদাতা, গোপালগঞ্জ,মাসিক সংস্কার

0 | দেখেছেন : 110 |

ক্যাটাগরি

সাম্প্রতিক পোস্ট

Blog Photo
iwak tempik

Posted by Admin 1 মাস আগে

Blog Photo
জাতীয়

Posted by Admin 6 মাস আগে

আমাদের অনুসরণ করুন :