অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইন্দোনেশিয়ায় ট্রেনের মুখোমুখি সংঘর্ষে  নিহত ৪ আহত ৩৮

ছবি : সংগৃহীত

সংস্কার ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার: ইন্দোনেশিয়ায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার ২৭ এপ্রিল ২০২৬ জাকার্তার উপকণ্ঠে বেকাসি তিমুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেন একই লাইনে থাকা অবস্থায়, পেছন দিক থেকে আসা একটি দূরপাল্লার ট্রেন সেটিকে ধাক্কা দেয়। এতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত না হলেও পরে রাষ্ট্রীয় মালিকানাধীন রেল পরিচালনাকারী সংস্থা কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা জানান, দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন এবং ৩৮ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠান এবং উদ্ধার অভিযান চালান। দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে সিগন্যাল ত্রুটি বা মানবিক ভুলের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে রাজধানী জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ঘটনাস্থল পরিদর্শন করে ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নিষিদ্ধ

শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭

উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস

হাজিদের জন্য বাদশাহ সালমানের উপহার : ৮০ ভাষায় ১৯ লাখ কুরআন

হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী

যুক্তরাষ্ট্র-সমন্বয়ে ইরানে আরব আমিরাতের হামলা : উপসাগরে নতুন উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি