আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৯ মার্চ ১০২৬ বৃহস্পতিবার: পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কোনো প্রস্তাবে ‘হ্যাঁ’ জয়ী হলে তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হওয়ার প্রক্রিয়া শুরু হবে এবং সংসদে বিল উত্থাপনের মাধ্যমে তা সংবিধানের অংশে অন্তর্ভুক্ত হবে। বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ সন্ধ্যায় লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আন্দোলনে গুম-খুনের শিকার নেতাকর্মীদের স্মরণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।
মন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর এক মাসে সরকার কীভাবে দেশ ও জনগণের পাশে দাঁড়িয়েছে, তা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান। প্রধানমন্ত্রীর কার্যক্রমও সবার কাছে স্পষ্ট। তিনি আরও বলেন, জুলাই সনদ পাসের মাধ্যমে শপথ নেওয়ার কোনো বাধ্যবাধকতা আগে ছিল না এবং এখনও নেই। তবে ‘হ্যাঁ’ ভোটে কোনো প্রস্তাব পাস হলে সংসদে তা উত্থাপনের মাধ্যমে কার্যকারিতা শুরু হবে।
সংসদে ‘নোট অব ডিসেন্ট’ বিষয়ে তিনি বলেন, এসব বিষয়ে আলোচনার মাধ্যমে কখনো ইতিবাচক, কখনো নেতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। ‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গে এ্যানি বলেন, অনেকে এটিকে নির্বাচনী প্রতিশ্রুতি বলে মনে করলেও ইতোমধ্যে তারেক রহমান পাইলট প্রকল্প হিসেবে এর কার্যক্রম শুরু করেছেন। আগামী মাসে ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী প্রতিটি বিষয় দেখভাল করছেন। ছুটির দিনেও তিনি ক্যাবিনেট বৈঠক ও অফিস করছেন। এ ধারা পাঁচ বছর অব্যাহত থাকলে দেশের মানুষ এর সুফল পাবে। মন্ত্রী আরও বলেন, সংসদে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা যেন ভালো কাজগুলো তুলে ধরে এবং ভুলগুলো চিহ্নিত করে। তিনি জানান, খাল খনন কর্মসূচির জন্য জামায়াতের আমিরও প্রশংসা জানিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক শাহাবুদ্দিন শাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ এবং জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংস্কার/ইএমই
জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন
দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব
দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন