আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : ইন্টারনেট
সংস্কার ৯ ডিসেম্বর ২০২৫: পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ‘কখনই মাইনাস হতে পারেন না’ বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন,ইমরান খান এখনও পাকিস্তানের জনগণের সমর্থিত একটি প্রধান রাজনৈতিক শক্তির নেতা। ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের বাইরে জিও নিউজকে তিনি বলেন,“পিটিআই প্রতিষ্ঠাতা এমন নেতা নন,যাকে মাইনাস করার কথা কেউ ভাবতেও পারে।”
এসময় তিনি রাজনৈতিক নেতাদের গণতান্ত্রিক ও ইতিবাচক মনোভাব নিয়ে চিন্তাভাবনার আহ্বান জানান। পাশাপাশি কর্তৃপক্ষের কাছে ইমরান খান,বুশরা বিবি এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করার অনুরোধ জানান। গওহর বলেন,“বৈঠকের আয়োজন করুন,নেতিবাচক আলোচনার বদলে ভালো কিছু বেরিয়ে আসতে দেখবেন।”
চলমান রাজনৈতিক ভাষ্য ও সংবাদ সম্মেলনের সমালোচনা করে তিনি বলেন,এখন যে আলোচনা চলছে তা কেবল পাকিস্তানের শত্রুদের খুশি করবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন,তারা এ পরিস্থিতিতে নিশ্চিন্ত থাকতে পারেন না। তিনি আরও বলেন,জনগণ নেতৃত্বের দিকে তাকিয়ে আছে,কিন্তু বর্তমান বিভ্রান্তিকর অবস্থায় মানুষ আশা হারাচ্ছে।
গত সপ্তাহ থেকে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েছে। কারণ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে ইমরান খানের তীব্র সমালোচনা করেন। তিনি ইমরান খানকে সাবেক প্রধানমন্ত্রী হলেও “মানসিকভাবে অসুস্থ ব্যক্তি” এবং “জাতীয় নিরাপত্তার জন্য হুমকি” বলে মন্তব্য করেন।
এরপর সরকারের কয়েকজন মন্ত্রী পিটিআইয়ের সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, কোনো আলোচনা হলে তা ইমরান খান ছাড়া হতে হবে। তথ্যসূত্র: ডন
সংস্কার/ইএফহ
শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন
উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস
হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি