আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৬ ফেব্রুয়ারী ২০২৬: নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে গিয়ে পুলিশ ও সরকারি চাকরিজীবীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার ৬ ফেব্রুয়ারি ২০২৬ বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের বসানো ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেখানে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে এলাকায় হইচই ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তবে টিয়ারগ্যাস নিক্ষেপের পরও অনেক আন্দোলনকারী ঘটনাস্থল ছাড়েন নি।
আন্দোলনরত নেতারা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেন, কর্মচারীরা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলাবিধির মধ্য থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, সরকার ৩১ জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ করবে, এমন প্রত্যাশা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হওয়ায় কর্মসূচি আরও জোরদার করা হয়েছে।
এর আগে সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখান থেকে তারা যমুনার উদ্দেশে যাত্রা করেন। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি আরও কঠোর করার প্রস্তুতি রয়েছে।
সংস্কার/ইএমই
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা
ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত