আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২১ ডিসেম্বর ২০২৫: ব্যক্তিগত সম্পদের দিক থেকে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে তার সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং এখন তা ৭৫০ বিলিয়ন ডলারের পথে। এর মাধ্যমে তিনি বিশ্বের জানা ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠছেন।
ফোর্বস ম্যাগাজিনের রিয়েল টাইম বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, ইলন মাস্কের বর্তমান সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭৪৮ দশমিক ৯ বিলিয়ন ৮৯০ কোটি ডলার। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই তার সম্পদ এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার ছুঁতে পারে। উল্লেখ্য, গত সপ্তাহেই মাস্কের সম্পদমূল্য ৬০০ বিলিয়ন বা ৬০ হাজার কোটি ডলার অতিক্রম করেছিল।
মূলত মাস্কের মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ার দ্রুত বাজারে আসার পর তার অন্যান্য কোম্পানির শেয়ারের দামও বেড়েছে। এর ফলে তার মোট সম্পদমূল্য দ্রুত বৃদ্ধি পেয়েছে। তবে এর পেছনে ডেলাওয়্যার সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায়ের বড় ভূমিকা রয়েছে। ২০২৪ সালে টেসলার প্রধান নির্বাহী হিসেবে মাস্কের বিশাল অঙ্কের বেতন প্যাকেজ বাতিল করা হয়েছিল। কিন্তু সম্প্রতি আদালতের এক রায়ে সেই বেতন প্যাকেজ বহাল রাখার নির্দেশ দেওয়া হয়। এই রায়কে মাস্কের জন্য বড় ধরনের আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে।
সর্বশেষ রায়ে আদালত জানায়, মাস্কের বেতন প্যাকেজ পুরোপুরি বাতিল হলে তিনি ছয় বছর কোনো বেতন পেতেন না। তবে গত শুক্রবার আদালত রায় পুনর্বিবেচনা করে বলে, আগের সিদ্ধান্তে টেসলার প্রবৃদ্ধিতে মাস্কের অবদানকে অন্যায়ভাবে উপেক্ষা করা হয়েছিল। ২০১৮ সালের এক চুক্তি অনুযায়ী, মাস্ককে ছাড়মূল্যে প্রায় ৩০৪ মিলিয়ন টেসলা শেয়ার কেনার বিকল্প দেওয়া হয়। তবে এই বিকল্প তখনই কার্যকর হওয়ার কথা ছিল, যখন টেসলা নির্দিষ্ট কঠিন কর্মক্ষমতা লক্ষ্যমাত্রা পূরণ করবে, যা পরে কোম্পানিটি অর্জন করে। সমাপনী স্টক মূল্যে এই বেতন প্যাকেজের মূল্য দাঁড়ায় প্রায় ১৩৯ বিলিয়ন মার্কিন ডলার।
মাস্ক যদি সব বিকল্প ব্যবহার করেন, তাহলে টেসলায় তার মালিকানা ১২.৪ শতাংশ থেকে বেড়ে ১৮.১ শতাংশে পৌঁছাবে। পাশাপাশি স্পেসএক্সকে ঘিরে ক্রমবর্ধমান প্রত্যাশার কারণেও তার সম্পদ বাড়ছে। এ অবস্থায় ধারণা করা হচ্ছে, আগামী বছর মাস্কের সম্ভাব্য সম্পদমূল্য ১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে। ২০১৮ সালে সই হওয়া প্রাতিষ্ঠানিক চুক্তি অনুযায়ী তার মোট পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার ৬০০ কোটি ডলার।
তবে মাস্কের প্রতিদ্বন্দ্বী যে নেই, তা নয়। বিভিন্ন তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ২০২৮ সালের মধ্যে ট্রিলিয়নিয়ার বা লাখোকোটিপতি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সংস্কার/ইএমই
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন