অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

৫ লাখ ফিলিস্তিনি গাজা সিটিতে ফিরেছেন যুদ্ধবিরতির ঘোষণার পর

ছবি : সংগৃহীত

সংস্কার, ১২ অক্টোবর ২০২৫:  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর গাজা সিটিতে পুরোনো বাসস্থানে ফিরে এসেছেন ৫ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। শনিবার, ১১ অক্টোবর ২০২৫ গাজা সিটির সিভিল ডিফেন্স সংস্থা এ তথ্য জানায়। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস পরিচালিত উদ্ধার সংস্থা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল বলেন, গতকাল (শুক্রবার) থেকে এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ গাজা (সিটিতে) ফিরে এসেছেন। গত কয়েক সপ্তাহের ভারি বোমাবর্ষণে এলাকাটি এমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যা সেখানকার মানুষ কল্পনাও করেন নি। তবুও তারা নিজের এলাকায় ফিরে যাচ্ছেন। 

প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসের শেষের দিকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। এর সপ্তাহ খানেক পর গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকের পর ২০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন তিনি। ট্রাম্পের ওই ২০ দফা প্রস্তাব নিয়ে গত সোমবার ৬ অক্টোবর ২০২৫, মিশরের পর্যটন শহর শারম আলশেখে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের প্রতিনিধিদের পরোক্ষ আলোচনা শুরু হয়। টানা তিনদিনের মাথায় বুধবার ৮ অক্টোবর ২০২৫, দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের প্রথম ধাপ মানতে সম্মত হয় দুই পক্ষ। শুক্রবার ১০ অক্টোবর ২০২৫, আনুষ্ঠানিকভাবে হামাসের সাথে যুদ্ধবিরতি অনুমোদন করে ইসরাইলি সরকার এবং এদিনই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর ও সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে জানায় ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)। 

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গাজা ইস্যুতে মুসলিম ঐক্যের আহ্বান : নেতানিয়াহুর সমালোচনায় এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অত্যাচারী শাসক’ বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে

মহাকাশ প্রযুক্তিতে পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

পাকিস্তান ও তুরস্ক প্রতিরক্ষা, মহাকাশ উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তুরস্ক সফরকালে পাকিস্তান

৩৩ বছরের পর মুর্শিদাবাদে বাবরি মসজিদের নির্মাণ উদ্বোধন

অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির এই দিনে, ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক সেই ঘটনার স্মরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নামে নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার অনুষ্ঠানের এই দায়িত্ব পালন করবেন তৃণমূল কংগ্রেস থেকে

ইব্রাহিমি মসজিদের দরজা ফিলিস্তিনিদের জন্য বন্ধ - এলাকায় নিষেধাজ্ঞা জারি

পশ্চিম তীরের হেবরনে পরিস্থিতি আবারও অস্বস্তিকর হয়ে উঠেছে,কারণ ইসরায়েলি প্রশাসন মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদের গেট বন্ধ করে দিয়েছে এবং পুরোনো শহরজুড়ে কঠোর কারফিউ কার্যকর করেছে। দীর্ঘদিন ধরে দখল,টহল এবং বসতি স্থাপনকারীদের উপস্থিতির কারণে উত্তেজনা বিরাজমান এই এলাকা