আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৪ ফেব্রুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৪টি আসনে প্রার্থী দেয়। এর মধ্যে দলটির ৬৮ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে ফলাফল ঘোষণার পর বিভিন্ন আসনে ফল গণনায় কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছে দলটি। জামায়াতের দাবি, ৫৩টি আসনে তাদের জোটের প্রার্থীরা ১০ হাজারের কম ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এসব আসনে জয় পেলে তাদের আসন সংখ্যা প্রায় ১২০টিতে পৌঁছাতে পারত বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. যোবায়ের আহমদ। তিনি জানান, সংশ্লিষ্ট প্রার্থীরা নির্বাচন কমিশনে অভিযোগ দাখিল করবেন।
দলের এক নির্বাচনি কর্মী অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়া হয়েছে। তার দাবি, একটি আসনে ১০০ থেকে ১৫০টি কেন্দ্র থাকলে এবং প্রতিটি কেন্দ্রে ২০ থেকে ৩০টি জাল ভোট পড়লে কয়েক হাজার ভোটের ব্যবধান তৈরি হতে পারে। অনেক কেন্দ্রে ৫০ থেকে শতাধিক জাল ভোট পড়েছে বলেও তিনি অভিযোগ করেন। বিভিন্ন আসনের ফলাফল অনুযায়ী, খুলনা-৫: জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ২,৬০৮ ভোটে হেরেছেন। তিনি পেয়েছেন ১,৪৬,২৪৬ ভোট। বিজয়ী বিএনপির প্রার্থী আলী আসগর পেয়েছেন ১,৪৮,৮৫৪ ভোট। ঢাকা-১০: জসীম উদ্দীন সরকার ৩,৩০০ ভোটে পরাজিত। ঢাকা-১৭: এসএম খালিদুজ্জামান ৪,৩৯৯ ভোটে হেরেছেন। ঢাকা-৭: এনায়েত উল্লা ৬,১৮৩ ভোটে পরাজিত। পিরোজপুর-২: শামীম সাঈদী ৮,২২৮ ভোটে হেরেছেন।
এছাড়া ঠাকুরগাঁও-২ (৫,৩১০ ভোট), দিনাজপুর-৩ (৪,৫৮৯), দিনাজপুর-৫ (৪,৮৩১), লালমনিরহাট-১ (৯,১১৪), লালমনিরহাট-২ (৮,১৯১), গাইবান্ধা-৪ (৩,০৩৪), বগুড়া-৩ (২,১৫৬), সিরাজগঞ্জ-১ (৮,৪০০), যশোর-৩ (৭,৮৯৪) ও খুলনা-৩ (৮,৮৩৫) আসনেও জামায়াত প্রার্থীরা অল্প ব্যবধানে হেরেছেন।
বরগুনা-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ৪,১৪৬ ভোটে এবং একই আসনে জামায়াতের প্রার্থী ৬,৪১৩ ভোটে পরাজিত হন। ঝালকাঠি-১ (৬,৮৯০), ময়মনসিংহ-১ (৬,৫০৫), ময়মনসিংহ-৪ (৮,৩১১), ময়মনসিংহ-১০ (৮,২১৪), কিশোরগঞ্জ-৩ (৯,৯৯০), ঢাকা-৮ (৫,২৩৯), ঢাকা-১৩ (২,৩২০), গোপালগঞ্জ-২ (৭,০০৯), ব্রাহ্মণবাড়িয়া-৫ (১,০৬১), চাঁদপুর-৪ (৫,৮৭৭), চট্টগ্রাম-১৪ (১,০২৬) এবং কক্সবাজার-৪ (৯২৯) আসনেও জোট প্রার্থীরা ১০ হাজারের কম ভোটে হেরেছেন।
জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সূত্র জানায়, নির্বাচন কমিশন ঘোষিত কেন্দ্রভিত্তিক ফলাফল তারা পর্যালোচনা করছে। যেখানে ত্রুটি পাওয়া যাচ্ছে, সেখানে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন প্রার্থী সংবাদ সম্মেলন করে ফল স্থগিত ও পুনর্গণনার দাবি জানিয়েছেন।
সংস্কার/ইএমই
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা
ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত