অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

৫০তম বিসিএস প্রিলিমিনারি : শুরু হলো ‘এক বিসিএস, এক বছর’

ছবি : সংগৃহীত

সংস্কার ৩১ জানুয়ারী ২০২৬: ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এক বিসিএস, এক বছর বাস্তবায়নের যাত্রা, যা দেশের ৫৪ বছরের বিসিএস ইতিহাসে প্রথম। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ আটটি বিভাগীয় শহরের নির্ধারিত ১৯০টি কেন্দ্রে একযোগে দুই ঘণ্টাব্যাপী এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই পরীক্ষায় অংশ নেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা নেওয়া হয়। সরকারি কর্মকমিশন (পিএসসি) জানিয়েছে, পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সমন্বিত ব্যবস্থাপনায় কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

পিএসসি জানায়, এক বিসিএস, এক বছর উদ্যোগের লক্ষ্য হলো বিসিএস পরীক্ষার দীর্ঘসূত্রতা কমিয়ে নির্ধারিত সময়ের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। এতদিন প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হওয়ায় প্রার্থীদের ভোগান্তি ও প্রশাসনিক জটিলতা তৈরি হতো। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে প্রার্থীরা দ্রুত ফল পাবেন এবং সরকারি দপ্তরগুলো সময়মতো জনবল নিয়োগ দিতে পারবে।

কমিশন সূত্রে জানা গেছে, সময়োপযোগী পরিকল্পনা, ডিজিটাল ব্যবস্থাপনার উন্নয়ন এবং আগাম প্রস্তুতির মাধ্যমে এই লক্ষ্য অর্জনের চেষ্টা চলছে। পিএসসি ৫০তম বিসিএসকে একটি পরীক্ষার চেয়ে বড় পরিসরে দেখছে এবং এটিকে বিসিএস সংস্কারের সূচনাবিন্দু হিসেবে বিবেচনা করছে। পরীক্ষার্থীদের মধ্যেও এ উদ্যোগ নিয়ে আশাবাদ দেখা গেছে। তাদের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বিসিএস ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আসবে।

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, আমরা ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি। ৫০তম বিসিএস থেকেই এ প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফল পর্যন্ত পুরো প্রক্রিয়া ১২ মাসের মধ্যে শেষ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

এবারের বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে ৬৫০ জন। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন

নবম পে স্কেলের শুরুতেই মূল বেতন কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব

১ জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল : কম বেতনভোগীদের বাড়তি সুবিধা

দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস : আরপিও পুনর্লিখন

স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন