অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

৪৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু

ছবি : সংগৃহীত 

সংস্কার, ১০ আগস্ট ২০২৫: সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামে শুরু হয়েছে ৪৫তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। আজ এ আন্তর্জাতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী শায়খ ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল-শেখ, বিজয়ীরা পাবেন বড় অঙ্কের পুরস্কার। এবারের প্রতিযোগিতায় হিফজুল কুরআনের পাশাপাশি,সুললিত কণ্ঠ এবং তাফসিরও অন্তর্ভুক্ত রয়েছে। 

সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানিয়েছে, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় ১২৮টি দেশের অন্তত ১৭৯ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। সৌদি ইতিহাসে এবারের প্রতিযোগিতায়ই সবচেয়ে বেশি প্রতিযোগী অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার ফাইনাল পর্ব ছয় দিন ধরে চলবে। প্রতিদিন থাকবে দুটি করে সেশন। 

উদ্বোধনী অনুষ্ঠানে শায়খ ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ বলেন,সৌদির সর্বশ্রেষ্ঠ সম্মান হলো পবিত্র কুরআনের সেবা করা এবং হাফেজদের সম্মান জানানো। এই ঐতিহ্য সৌদি আরব রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজের রাজত্বকালে শুরু হয়ে বর্তমানে বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পর্যন্ত অব্যাহত রয়েছে।তিনি আরো বলেন, প্রতিযোগিতায় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মন্ত্রণালয় স্পষ্ট ও স্বচ্ছ মানদণ্ড নির্ধারণ করেছে। সৌদি আরব, উগান্ডা, মরক্কো এবং আলবেনিয়ার বিচারকদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক বিচারক প্যানেল নির্বাচন করা হয়েছে।জানা গেছে, এবারের প্রতিযোগিতায় বিজয়ীদের ৪০ লাখ রিয়াল পুরস্কার দেয়া হবে। পাশাপাশি রয়েছে ১০ লাখ রিয়াল নগদ পুরস্কার,যা অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর মধ্যে বিতরণ করা হবে। 

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নিষিদ্ধ

শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭

উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস

হাজিদের জন্য বাদশাহ সালমানের উপহার : ৮০ ভাষায় ১৯ লাখ কুরআন

হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী

যুক্তরাষ্ট্র-সমন্বয়ে ইরানে আরব আমিরাতের হামলা : উপসাগরে নতুন উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি