আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৬ জানুয়ারী ২০২৬: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত বা কোনো জোটে না গিয়ে ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার ১৬ জানুয়ারি বিকেলে পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত নির্বাচনী সমঝোতা বিষয়ে ইসলামী আন্দোলনের অবস্থান শীর্ষক এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলন মোট ২৭০ আসনে প্রার্থী দিয়েছিল। এর মধ্যে দুজনের প্রার্থিতা বাতিল হওয়ায় বর্তমানে ২৬৮ আসনে দলের প্রার্থীরা ভোটের মাঠে থাকছেন। দলটির নেতারা অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর আমির এনজিও ও টাকার বিনিময়ে পরিচালিত কথিত জরিপের উদ্ধৃতি দিয়ে ইসলামী আন্দোলনের আমিরকে অপমান করেছেন। পাশাপাশি জামায়াত শরীয়া আইন থেকে সরে এসে ক্ষমতায় গেলে প্রচলিত আইনের আলোকে দেশ পরিচালনার ঘোষণা দিয়েছে এবং ১১ দলীয় জোটে যুক্ত হয়েছে। এসব কারণে ইসলামী আন্দোলন ওই জোটে যোগ না করে এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, পীর সাহেব চরমোনাই সব ইসলামী দলের সমন্বয়ে ওয়ান বক্স পলিসি ঘোষণা করেছিলেন। তবে জামায়াত ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় সেই নীতি থেকে সরে এসে প্রতারণা করেছে। ইসলামী আন্দোলন জাতির সঙ্গে কোনো প্রতারণা করেনি বলেও দাবি করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, ১১ দলীয় জোট আসন বণ্টনের ঘোষণা দেয়। তবে সেই সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) অন্তর্ভুক্ত ছিল না। ওইদিন ঘোষিত সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়, যেখানে জামায়াত ১৭৯টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি তিনটি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সাতটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) দু’টি এবং নেজামে ইসলাম পার্টি দুটি আসনে প্রার্থী দেওয়ার কথা জানায়। ইসলামী আন্দোলন জানিয়েছে, আসন সমঝোতার শেষ পর্যায়ে লক্ষ্য অর্জনের পরিবেশ তৈরি না হওয়ায় তারা জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় জোটের সঙ্গে কোনো নির্বাচনী সমঝোতায় যাচ্ছে না।
সংস্কার/ইএমই
জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন
দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব
দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন