অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

২০২৬ বিশ্বকাপ : মানবাধিকার ঝুঁকিতে দমনপীড়নের মঞ্চ হতে পারে

ছবি : সংগৃহীত

সংস্কার ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার: আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ দমনপীড়নের মঞ্চে পরিণত হতে পারে। সোমবার প্রকাশিত হিউম্যানিটি মাস্ট উইন শীর্ষক প্রতিবেদনে সংস্থাটি ফিফা এবং আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে সমর্থক, খেলোয়াড় ও স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ফিফা প্রতিশ্রুতি দিয়েছে, এই বিশ্বকাপে সবাই নিরাপদ, অন্তর্ভুক্ত এবং স্বাধীনভাবে অধিকার চর্চা করতে পারবেন। তবে অ্যামনেস্টি বলছে, তিনটি আয়োজক দেশের বাস্তব পরিস্থিতির সঙ্গে এই প্রতিশ্রুতির স্পষ্ট বৈপরীত্য রয়েছে।

বিশ্বকাপের মোট ১০৪টি ম্যাচের মধ্যে প্রায় ৭৫ শতাংশ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। সংস্থাটি দাবি করেছে, ট্রাম্প প্রশাসনের সময়ের নীতির প্রভাবে দেশটি এখন মানবাধিকার জরুরি অবস্থায় রয়েছে। গণ-বহিষ্কার, নির্বিচারে গ্রেফতার এবং আধা-সামরিক ধাঁচের আইসিই অভিযানের কারণে এই উদ্বেগ তৈরি হয়েছে। এমনকি সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক জানিয়েছেন, বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থায় আইসিই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, অংশগ্রহণকারী দেশ আইভরি কোস্ট, হাইতি, ইরান ও সেনেগালের সমর্থকদের অনেকেই মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়ছেন। পাশাপাশি ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন এলজিবিটিকিউ সমর্থক গোষ্ঠী ট্রান্সজেন্ডার সমর্থকদের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রে ম্যাচ দেখতে না যাওয়ার ঘোষণা দিয়েছে।

অ্যামনেস্টির অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার বিভাগের প্রধান স্টিভ কবার্ন বলেন, ফিফা ২০২৬ বিশ্বকাপ থেকে রেকর্ড আয় করতে যাচ্ছে, কিন্তু এর জন্য সমর্থক, স্থানীয় জনগণ, খেলোয়াড়, সাংবাদিক ও শ্রমিকদের মূল্য দিতে হবে, এটা হতে দেওয়া যায় না। ফুটবল কোনো সরকার, স্পনসর বা ফিফার নয়; এটি মানুষের, এবং তাদের অধিকারই টুর্নামেন্টের কেন্দ্রে থাকা উচিত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই বিশ্বকাপ ফিফার আগের ধারণার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ। টুর্নামেন্ট থেকে প্রায় ১১ বিলিয়ন ডলার আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে বিশ্বকাপের উদ্বোধন হবে এবং ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

অনিয়মের অভিযোগে আইসিসির সদস্যপদ স্থগিতের মুখে কানাডা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ড পরিচালনায় গুরুতর অনিয়মের অভিযোগে কানাডার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে। গতকাল রোববার ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রিকেট কানাডা তাদের সদস্যপদ-সংক্রান্ত দায়িত্ব পালনে “গুরুতর লঙ্ঘন”

টাইব্রেকারের আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতল পিএসজি

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে আর্সেনালকে ৪–৩ গোলে হারিয়ে আবারও ইউরোপ সেরার মুকুট জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১–১ সমতায়। এরপর অতিরিক্ত ৩০ মিনিট খেলেও কোনো দল জয় নিশ্চিত করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে কপাল

নিরাপত্তা ঝুঁকিতে কলকাতার ৭০ ফুট মেসি ভাস্কর্য : অপসারণের সিদ্ধান্ত

বাতাসে দুলতে দেখা যাওয়ায় কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ৭০ ফুট উঁচু ভাস্কর্য সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের (কেএমডিএ) অধীন লেকটাউন এলাকার একটি

বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে হামজা চৌধুরীর জিতলেন তিনটি বড় সম্মাননা

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’। জমকালো এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদ, কোচ, সংগঠক