আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৭ মার্চ ২০২৬ শুক্রবার: দীর্ঘ প্রায় দেড় যুগ পর স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড ময়দানে অনুষ্ঠিত হলো সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও প্রদর্শনী। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকতা শুরু হয়।
সকাল ১০টার দিকে মিলিটারি পুলিশের সুসজ্জিত মোটর শোভাযাত্রাসহ প্যারেড গ্রাউন্ডে পৌঁছান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সচিব ইসরাত চৌধুরী। এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে প্যারেড মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী, তখনও তাকে স্বাগত জানান সংশ্লিষ্ট মন্ত্রী ও তিন বাহিনীর প্রধানরা।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত পরিবেশনের পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে খোলা জিপে প্রায় ১৫ মিনিট প্যারেড পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন প্যারেড অধিনায়ক মেজর জেনারেল এসএম আসাদুল হক।
প্যারেডে প্রথমে পতাকাবাহী তিনটি কন্টিনজেন্ট অংশ নেয়। এরপর পর্যায়ক্রমে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, সাজোয়া রেজিমেন্ট, ইস্ট বেঙ্গল, বাংলাদেশ ইনফ্যান্টারি রেজিমেন্ট, আর্টিলারি, এয়ার ডিফেন্স, ইঞ্জিনিয়ারস, সিগনালস ও সার্ভিসেস কন্টিনজেন্ট মার্চপাস্ট করে সালাম জানায়।
এরপর জাতীয় পতাকাবাহী দল, প্যারাকমান্ডো, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ, আনসার ও ভিডিপি, ন্যাশনাল ক্যাডেট কোর, কারা পুলিশ, সম্মিলিত নারী কন্টিনজেন্ট এবং আধুনিক ইনফ্যান্ট্রি ইউনিট অংশ নেয়। ডগ স্কোয়াড ও অশ্বারোহী বাহিনীর প্রদর্শনের পর মুক্তিযোদ্ধাদের কন্টিনজেন্ট খোলা গাড়িতে এগিয়ে যায়।
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল প্যারাট্রুপারদের অংশগ্রহণ। প্রায় ১০ হাজার ফুট ওপর থেকে ২৬ জন প্যারাট্রুপার জাতীয় ও বাহিনীর পতাকা নিয়ে অবতরণ করেন। একই সময়ে আর্মি অ্যাভিয়েশন, বিজিবি, র্যাব ও নৌবাহিনীর বিমান ও হেলিকপ্টার আকাশে উড্ডয়ন কৌশল প্রদর্শন করে।
প্যারেডে ভারী যুদ্ধাস্ত্র, ট্যাংক, কামানসহ বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জামও প্রদর্শন করা হয়। পরে বিমানবাহিনীর ‘অ্যারোবেটিক শো’ দর্শকদের মুগ্ধ করে। ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ প্রতিপাদ্যে যুদ্ধবিমান, প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টার বিভিন্ন কৌশল দেখায়। পাঁচটি এফ-৭ যুদ্ধবিমান রঙিন ধোঁয়া ছড়িয়ে আকাশ প্রদক্ষিণ করে। এরপর মিগ-২৯ যুদ্ধবিমান ‘ফ্লাইং স্যালুট’ প্রদান করে এবং একাধিক কৌশলী প্রদর্শনের পর ‘ভিক্টোরি রোল’ দিয়ে আকাশে মিলিয়ে যায়।
কুচকাওয়াজ শেষ হয় সকাল ১১টা ৫৯ মিনিটে। পরে রাষ্ট্রপতি বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। দুপুর ১২টা ৬ মিনিটে তিনি প্যারেড গ্রাউন্ড ত্যাগ করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন এবং পরে তিনিও কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
২০০৮ সালের পর এবারই প্রথম ২৬ মার্চের আয়োজনে এই কুচকাওয়াজ যুক্ত হলো। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে এ আয়োজন বন্ধ ছিল, তবে বিজয় দিবসে নিয়মিত অনুষ্ঠিত হতো। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে রমজানের শুরু থেকেই প্রস্তুতি নেওয়া হয় এবং চূড়ান্ত মহড়ার মাধ্যমে আয়োজন সম্পন্ন করা হয়।
সংস্কার/ইএমই
জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন
দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব
দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন