অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

১৫ দিনের আল্টিমেটাম : ইনকিলাব মঞ্চের ৬ দফা ঘোষণা

ছবি : সংগৃহীত

সংস্কার ২৩ মার্চ ২০২৬ সোমবার: শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা রিমান্ডে পাঠানোর ঘটনায় বিচার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। এ প্রেক্ষিতে সংগঠনটি জাতির সামনে ৬ দফা দাবি ঘোষণা করেছে। রোববার মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের সই রয়েছে।

বিবৃতিতে বলা হয়, পশ্চিমবঙ্গে আটক আসামিদের প্রথম ১৪ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তাদের আরও ১৪ দিনের হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় উদ্বেগ তৈরি হয়েছে বলে অভিযোগ করা হয়। শুরুতে গ্রেফতারের ঘটনাকে সরকারের সাফল্য হিসেবে প্রচার করা হলেও বর্তমানে বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে বলেও উল্লেখ করা হয়।

ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগামী ১৫ দিনের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনা। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে এটিকে জনগণের পক্ষ থেকে সরাসরি আল্টিমেটাম হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের আড়াল করার যেকোনো চেষ্টা বন্ধের দাবি জানিয়ে অবিলম্বে উচ্চপর্যায়ের একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে।

আসামিরা কীভাবে সীমান্ত পার হয়েছে, এতে কোনো গোয়েন্দা সংস্থা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বা স্থানীয় প্রভাবশালী মহলের সম্পৃক্ততা ছিল কি না, তা দ্রুত তদন্ত করে প্রকাশের দাবিও জানানো হয়েছে। ভারতে ইউএপিএ আইনের জটিলতায় বিচার দীর্ঘসূত্রতায় পড়তে পারে উল্লেখ করে একটি বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠনের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। এই সেল ভারতের আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করে নিয়মিত অগ্রগতি জনগণকে জানাবে।

বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে ওপেন ট্রায়াল সিস্টেম চালুর দাবি জানানো হয়েছে, যেখানে বিচার কার্যক্রম জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করতে হবে। সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফেরানোর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি বা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করা হলে ঢাকাসহ সারা দেশে কঠোর কর্মসূচি দেওয়া হবে। তারা উল্লেখ করেছে, রাজপথ থেকে গড়ে ওঠা এই সংগঠন শহীদের রক্তের সাথে কোনো আপস করবে না।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

সংবাদপত্রের স্বাধীনতা ও মানোন্নয়নে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা

বিএনপি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান : ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বিএনপির দেশব্যাপী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা

ঢাকা উত্তর সিটির ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত