অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

১০ হাজার পর্যন্ত কৃষিঋণ মওকুফে উপকৃত সাড়ে ১২ লাখ কৃষক

ছবি : ইন্টারনেট

সংস্কার ৮ মার্চ ২০২৬: সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে প্রায় সাড়ে ১২ লাখ কৃষক সুদসহ কৃষিঋণ মওকুফের সুবিধা পাচ্ছেন। এর মধ্যে যশোর জেলার ৭ হাজার ৬৩৮ জন কৃষক রয়েছেন। জীবিত ও মৃত এসব কৃষকের কাছে ব্যাংকের পাওনা প্রায় ৬ কোটি টাকা মওকুফ করা হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, পুরো প্রক্রিয়াটি সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে, যাতে সরকারি ভর্তুকি অপচয় না হয়। নির্বাচনের আগে বিএনপি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের প্রতিশ্রুতি দিয়েছিল। নতুন সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সেই সিদ্ধান্ত কার্যকরের উদ্যোগ নেওয়া হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংকের যশোর মুখ্য আঞ্চলিক কার্যালয়ের তথ্য অনুযায়ী, সরকারের এ সিদ্ধান্তে মূল টাকা ও বকেয়া সুদ মিলিয়ে জেলায় মোট ৬ কোটি ৫৮ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা মওকুফ হচ্ছে। জেলার কৃষি ব্যাংকের ২২টি শাখার মধ্যে সবচেয়ে বেশি ঋণ মওকুফ হয়েছে সদর উপজেলায়। যশোর শাখায় ১ হাজার ৯২৮ জন কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে।

এছাড়া গোপালপুর বাজার শাখায় ১,০৫৫ জন, মণিরামপুরে ৭৭০, চৌগাছায় ৫২০, রূপদিয়া শাখায় ৪৭৭, বাঘারপাড়ায় ৩৯৬, নাভারণ শাখায় ৩৬৯, লক্ষণপুর শাখায় ২২৬, নওয়াপাড়ায় ২০৮, মশিয়াহাটিতে ১৪২, খেদাপাড়া বাজার শাখায় ১২১, ঝিকরগাছা শাখায় ১২১, শার্শায় ১১৫, কেশবপুরে ১০১, সিংহঝুলি বাজার শাখায় ১২১, খাজুরা বাজারে ৯৯, নারায়ণপুর বাজার শাখায় ৭৩, কায়েমকোলায় ৩৮, হাসানপুরে ৩৫, জগদীশপুরে ৩১ এবং কলাগাছি শাখায় ১০ জন কৃষক এ সুবিধা পাচ্ছেন।

বাংলাদেশ কৃষি ব্যাংক যশোর মুখ্য আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এনায়েত করিম বলেন, নতুন সরকার গঠনের মাত্র ১৫ দিনের মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কাছে কৃষিবান্ধব ও মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে ঋণগ্রস্ত কৃষকরা নতুন উদ্যমে আবার চাষাবাদে বিনিয়োগ করতে পারবেন। ঋণ মওকুফের পর তারা নতুন করে কৃষিঋণ নেওয়ার সুযোগও পাবেন। তবে একই ব্যক্তি একাধিক ঋণ নিলে তিনি এ সুবিধা পাবেন না।

তিনি আরও জানান, অতীতে ১৯৯১ ও ২০০১ সালে বিএনপি সরকারের সময়ও আংশিক কৃষিঋণ মওকুফের নজির রয়েছে। সরকারের এ ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা। যশোর সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের কৃষক শাহীন বলেন, গরিব কৃষক হিসেবে ১০ হাজার টাকা ঋণ মওকুফ হলে অনেক উপকার হবে।

শুধু জীবিত কৃষকরাই নয়, ঋণের বোঝা নিয়ে মারা যাওয়া কৃষকদের পরিবারও এতে স্বস্তি পেয়েছে। যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাহিরমল্লিক গ্রামের মৃত কৃষক আব্দুর রশিদের পরিবার জানায়, পাঁচ বছর আগে তিনি মারা গেছেন। তার ছোট ভাই অহিদ আলী বলেন, মৃত্যুর পর ব্যাংক কর্মকর্তারা কাগজপত্র নিয়ে গেলেও পরে আর যোগাযোগ করেননি। এখন ঋণ মওকুফ হলে তাদের জন্য তা বড় সহায়তা হবে।

ভাটপাড়া এলাকার জয় হরিদাস বৈরাগী ১৯৯২ সালে মারা যান। তার ছেলে শঙ্কর অধিকারী জানান, তার বাবার প্রায় ৮ হাজার টাকা ঋণ ছিল। সরকার ঋণ মওকুফ করেছে শুনে তারা স্বস্তি পেয়েছেন। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সারা দেশে প্রায় সাড়ে ১২ লাখ কৃষক সরাসরি এ সিদ্ধান্তের সুবিধা পাবেন। এতে সরকারের প্রায় দেড় হাজার কোটি টাকা মওকুফ করতে হবে। এর ফলে কৃষকরা ঋণের চাপ থেকে মুক্ত হয়ে নতুন করে উৎপাদনে বিনিয়োগ করতে পারবেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন

নবম পে স্কেলের শুরুতেই মূল বেতন কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব

১ জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল : কম বেতনভোগীদের বাড়তি সুবিধা

দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস : আরপিও পুনর্লিখন

স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন