আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৯ মার্চ ১০২৬ বৃহস্পতিবার: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রায় তিন সপ্তাহ পরও ইরান উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা ধরে রেখেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সাম্প্রতিক এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এ মূল্যায়ন তুলে ধরেন।
ব্রিফিংয়ে ইরানের সক্ষমতা প্রসঙ্গে জেনারেল কেইন বলেন, যুদ্ধের শুরুতে ইরান বড় ধরনের অস্ত্রভাণ্ডার নিয়ে অংশ নেয়। এ কারণেই যুক্তরাষ্ট্রকে আক্রমণাত্মক অবস্থান নিতে হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে ইরানের সামরিক লক্ষ্যবস্তু শনাক্ত করে হামলা চালাচ্ছে। আমরা তাদের খুঁজে বের করছি, শনাক্ত করছি এবং নির্মূল করছি, বললেও তিনি স্বীকার করেন, ইরান এখনো কিছু সামরিক সক্ষমতা ধরে রেখেছে।
কেইন আরও জানান, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও নৌবাহিনীকে লক্ষ্য করে হামলা অব্যাহত রয়েছে। ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংসে যুক্তরাষ্ট্র ৫ হাজার পাউন্ড (প্রায় ২ হাজার ২৭০ কেজি) ওজনের বিশেষ পেনিট্রেটিভ অস্ত্র ব্যবহার করছে, যা কংক্রিট ভেদ করে ভেতরে বিস্ফোরিত হওয়ার জন্য তৈরি।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্র ইরানের আকাশসীমার ভেতরেও অভিযান জোরদার করেছে। পূর্বদিকে অগ্রসর হয়ে একমুখী আক্রমণাত্মক ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হচ্ছে। একই সঙ্গে এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান দক্ষিণ ইরানজুড়ে অভিযান চালিয়ে হরমুজ প্রণালিতে দ্রুতগতির নৌযান লক্ষ্য করে হামলা করছে।
এ ছাড়া এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার একই অঞ্চলে ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ইরাকেও ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে বলে জানান কেইন। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং নির্ধারিত লক্ষ্য অর্জনের পথে রয়েছে। তবে সংঘাত কখন শেষ হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দেননি তিনি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ও নৌবাহিনী ধ্বংস করা এবং দেশটি যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা।
হেগসেথ জানান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের সাত হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পাশাপাশি আরও নির্দিষ্ট লক্ষ্য নির্বাচন ও কৌশল নির্ধারণ করে অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে, যুক্তরাষ্ট্রের জোরালো সামরিক অভিযানের মধ্যেও ইরানের অবশিষ্ট সক্ষমতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে, যা এই সংঘাতকে আরও দীর্ঘায়িত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংস্কার/ইএমই
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন