আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৫ জানুয়ারী ২০২৬: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় নাটকীয় মোড় এসেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দাখিল করা তদন্ত প্রতিবেদন বাতিল করে মামলাটির পুনঃতদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। ডিবির প্রতিবেদনে হত্যাকাণ্ডের মূল রহস্য আড়াল করা হয়েছে, এমন অভিযোগে মামলার বাদীর করা নারাজি আবেদন মঞ্জুর করে আদালত এই সিদ্ধান্ত নেন।
এর আগে মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের নারাজি আবেদন দাখিল করেন। এ বিষয়ে দীর্ঘ শুনানি হয়। শুনানিতে বাদীপক্ষের আইনজীবীরা ডিবির তদন্তের নিরপেক্ষতা ও গভীরতা নিয়ে প্রশ্ন তোলেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, আদালত সিআইডিকে পুনঃতদন্ত করে আগামী ২০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের অভিযোগ, প্রকৃত রহস্য উদ্ঘাটন না করেই তাড়াহুড়ো করে চার্জশিট দেওয়া হয়েছে।
ডিবির প্রতিবেদনে একজন ওয়ার্ড কাউন্সিলরকে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে দেখানো হলেও বাদীপক্ষের দাবি, এত সুপরিকল্পিত ও আলোচিত হত্যাকাণ্ড একজন কাউন্সিলরের পক্ষে একা করা সম্ভব নয়। এর পেছনে আরও প্রভাবশালী চক্র জড়িত থাকতে পারে বলে আদালতে বলা হয়। এছাড়া মামলার অন্যতম অভিযুক্ত ফয়সাল করিমের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের লেনদেনের তথ্য থাকলেও তার সন্তোষজনক ব্যাখ্যা প্রতিবেদনে নেই বলে অভিযোগ ওঠে। হত্যাকারী কীভাবে প্রশিক্ষণ পেল, কার মদদে অপরাধে যুক্ত হলো এবং পালাতে সহায়তাকারীদের ভূমিকা, এসব বিষয়ও চার্জশিটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বলে বাদীপক্ষ জানায়।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম ১৭ জনকে আসামি করে এই হত্যা মামলার চার্জশিট দাখিলের ঘোষণা দেন। পরে ১২ জানুয়ারি বাদীপক্ষ সময় চাইলে আদালত ১৫ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন। শুনানি শেষে আদালত ডিবির তদন্ত বাতিল করে সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ দেন।
সংস্কার/ইএমই
জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন
দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব
দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন