অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

হাইতির আর্টিবোনিতে ভয়াবহ গ্যাং হামলা : নিহত অন্তত ৭০

ছবি : সংগৃহীত

সংস্কার ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার: ক্যারিবীয় দেশ হাইতির প্রধান কৃষি অঞ্চল আর্টিবোনিতে সশস্ত্র গ্যাং হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা। এ ঘটনায় বহু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হওয়ায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, মানবাধিকার সংস্থা ডিফঁসার প্লাস জানিয়েছে, এই হামলায় অন্তত ৭০ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। তবে সরকারি হিসাবে নিহতের সংখ্যা প্রায় ১৬ জন বলা হয়েছিল, যা বেসরকারি হিসাবের তুলনায় অনেক কম।

স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা জানান, গত রোববার ভোরে জঁ-দেনি এলাকার আশপাশের গ্রামীণ অঞ্চলে হামলা শুরু হয় এবং তা সোমবার ভোর পর্যন্ত অব্যাহত থাকে। এ সময় গ্যাং সদস্যরা এলাকায় ঢুকে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।

ডিফঁসার প্লাস আরও জানিয়েছে, এই সহিংসতায় প্রায় ৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর আগে জাতিসংঘের তথ্যে বলা হয়েছিল, কাছাকাছি এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় কয়েক দিনের মধ্যেই ২ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়।

অন্যদিকে, পুলিশ শুরুতে ১৬ জন নিহত ও ১০ জন আহতের তথ্য দেয়। সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষের প্রাথমিক প্রতিবেদনে ১৭ জন নিহত ও ১৯ জন আহতের কথা বলা হয়, যাদের বেশিরভাগই পুরুষ।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক ব্রিফিংয়ে জানান, হাইতিতে জাতিসংঘের কার্যালয় (বিনুহ) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিহতের সংখ্যা ১০ থেকে ৮০ জনের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানানো হয়েছে।

এদিকে, ডিফঁসার প্লাস এবং কালেকটিভ টু সেভ দ্য আর্টিবোনিত এক যৌথ বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর নিষ্ক্রিয়তা ও অঞ্চলটি সশস্ত্র গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়াকে কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতা হিসেবে উল্লেখ করেছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে

বেনাপোল সীমান্তে ১০ জনের মানবেতর দিন : পরিদর্শনে বিজিবি অধিনায়ক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি

সমুদ্র নিরাপত্তায় নতুন ডুবোড্রোন তৈরি করবে অকাস জোট

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে

বিশ্বকাপ স্টেডিয়াম এলাকায় ড্রোন নিষিদ্ধ : কঠোর নিরাপত্তা চালু যুক্তরাষ্ট্রে

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন