আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৯ মার্চ ১০২৬ বৃহস্পতিবার: হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে যৌথভাবে পদক্ষেপ নিতে সম্মত হয়েছে ইউরোপের কয়েকটি প্রধান দেশ ও জাপান। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে তারা।
ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং জাপান এক যৌথ বিবৃতিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে দেশটিকে অবিলম্বে এসব কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের দপ্তর থেকে বিবৃতিটি প্রকাশ করা হয়।
বিবৃতিতে নেতারা বলেন, ইরানকে হুমকি, সমুদ্রপথে মাইন পাতা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার সব ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে। তারা আরও বলেন, আন্তর্জাতিক নৌ চলাচলে এ ধরনের হস্তক্ষেপ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি।
বর্তমানে ইরান যুদ্ধ ২০তম দিনে প্রবেশ করেছে এবং এই সময়ে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। যুদ্ধের প্রেক্ষাপটে তেহরান উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এ পর্যন্ত ১০টি তেলবাহী ট্যাঙ্কারসহ ২৩টি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে বা জড়িয়েছে বলে জানা গেছে।
নেতারা বলেন, সমুদ্রপথে অবাধ চলাচল আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি। ইরানের এসব পদক্ষেপের প্রভাব বিশ্বজুড়ে মানুষ, বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর পড়বে।
ইরানের পাল্টা হামলা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান পাল্টা আঘাত হানছে, ফলে উভয় পক্ষের হামলায় তেল ও গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ন্যাটোসহ অন্যান্য বিশ্বশক্তিকে হরমুজ প্রণালি পুনরায় জাহাজ চলাচলের জন্য খুলে দিতে সহায়তার আহ্বান জানিয়েছেন। তবে স্বল্পমেয়াদে এ আহ্বান প্রত্যাখ্যান করা হলেও ভবিষ্যতে এ বিষয়ে আলোচনা ও পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো।
সংস্কার/ইএমই
শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন
উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস
হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি