অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

হজ্ব ব্যবস্থাপনায় নতুন অধ্যায়: সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে চুক্তি সম্পাদন

ছবি : ইন্টারনেট

সংস্কার ১২ নভেম্বর ২০২৫ :  বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৬ সালের হজ্ব্ব ব্যবস্থাপনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ বিকেলে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক বৈঠকে এই দ্বিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়, যা আগামী হজ্ব মৌসুমের প্রস্তুতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ্ব ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ্বযাত্রী হজ্ব পালন করতে পারবেন বলে নির্ধারিত হয়েছে।

চুক্তি স্বাক্ষরের আগে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ্ব ব্যবস্থাপনা, যাত্রীসেবা ও সংগঠনিক অগ্রগতির বিষয়গুলো সৌদি হজ্ব ও ওমরাহ মন্ত্রীর কাছে উপস্থাপন করেন। পাশাপাশি, তিনি মিনায় তাঁবু ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা বৃদ্ধি করার অনুরোধও জানান। বৈঠকে সৌদি হজ্ব ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের হজ্ব ব্যবস্থাপনায় সাম্প্রতিক বছরগুলোতে হওয়া উন্নতির প্রশংসা করেন এবং বাংলাদেশি হাজিদের সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ধর্ম উপদেষ্টা সৌদি মন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান, যা সৌদি মন্ত্রী সানন্দে গ্রহণ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. হাসান মানাখারা, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, হজ্ব অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দার বাংলাদেশ কনসুল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ্ব) ড. মঞ্জুরুল হক, এবং কাউন্সিলর (হজ্ব) মো. কামরুল ইসলাম প্রমুখ। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের হজ্ব ব্যবস্থাপনায় সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে, যা ভবিষ্যতে হাজিদের সেবায় নতুন মানদণ্ড তৈরি করবে।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

তিস্তা মহাপরিকল্পনায় ৮ সদস্যের বিশেষজ্ঞ কমিটি : দেড় মাসে প্রতিবেদন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আগামী প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দেবে। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান : মন্ত্রিসভার শুভেচ্ছা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মন্ত্রিসভার সভা

পররাষ্ট্রমন্ত্রি খলিলুর রহমানকে প্রধানমন্ত্রী ও স্পিকারের অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ২ জুন ২০২৬ রাতে এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় বলা হয়, এ সাফল্য বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন