আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত(সংস্কার ই.ডেস্ক)
কুমিল্লার মানুষ সব
সময় এগিয়ে রয়েছে কৃষিশস্য, মৎস্য এবং গবাদি
পশু পালনের ক্ষেত্রে। কিন্তু এবারের স্মরণকালের ভয়াবহ বন্যায় এই তিনটি খাতে সম্মিলিতভাবে
প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি
খাতে। এ খাতে ক্ষতির পরিমাণ ৮৪৮ কোটি টাকা। অন্যদিকে মৎস্য খাতে ক্ষতি ৪০৪ কোটি টাকা
এবং প্রাণীসম্পদ খাতে ৩০৮ কোটি টাকা। সংশ্লিষ্ট তিনটি দফতর থেকে পৃথকভাবে বন্যায় ক্ষয়ক্ষতির
এ তথ্য জানা গেছে। ভয়াবহ বন্যায় কুমিল্লার ১৪টি উপজেলা আক্রান্ত হলেও বাকি ৩টি উপজেলার
ফসলের মাঠও ক্ষতিগ্রস্ত হয়েছে টানা ভারি বৃষ্টিপাতে। বন্যার পানিতে তলিয়ে গেছে ৬৩
হাজার ৭৯৪ হেক্টর ফসলি জমি। এখন পর্যন্ত কুমিল্লা জেলাজুড়ে কৃষি খাতে ৮৪৮ কোটি টাকার
ক্ষতি হয়েছে। যা অতীতে কৃষি খাতের যেকোনো ক্ষতির চেয়ে কয়েকগুন বেশি। কুমিল্লা কৃষি
স¤প্রসারণ অধিদপ্তর কার্যালয়
সূত্রে জানা গেছে, জেলা জুড়ে মোট ১ লাখ ৩৫ হাজার ২৩৫ হেক্টর জমিতে আবাদ করা হয়েছিল।
বন্যায় ৬৩ হাজার ৭৯৪ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ফসলের মধ্যে ২২৩ কোটি
৪১ লাখ টাকার রোপা আমন বীজতলা, ২৬৯ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার টাকার রোপা আমন, ৪৯ কোটি ৬৫
লাখ টাকার শাকসবজি, ২৯৭ কোটি ৮৫ লাখ ৭২ হাজার টাকার রোপা আউশ এবং ৭ কোটি ৬৮ লাখ টাকার
আখ ফসলের ক্ষতি হয়েছে।
কৃষি সাম্প্রতি অধিদপ্তর কুমিল্লার উপ—পরিচালক আইয়ুব মাহমুদ বলেন, বৃষ্টির পানি ও বন্যায় ক্ষয়ক্ষতির যে চিত্র এখন পর্যন্ত উঠে এসেছে, এটি প্রাথমিক তালিকা। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রাথমিকভাবে এ খাতে ক্ষতির পরিমাণ ৪০৪ কোটি টাকা নিরূপন করা হয়েছে। জানা গেছে, চলমান বন্যায় কুমিল্লা জেলায় ৫ হাজার ৮৩৫ দশমিক ছয় এক হেক্টর আয়তনের মোট ২৩ হাজার ৪২টি খামার বা পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরুড়া উপজেলায়। এখানে মোট ৩ হাজার ৭৪৯টি মাছের খামার বা পুকুর বিনষ্ট হয়েছে। অন্যান্য উপজেলার মধ্যে ব্রাহ্মণপাড়ায় ১ হাজার ১০টি, বুড়িচংয়ে ১ হাজার ৮০০টি, নাঙ্গলকোটে ৩ হাজার ১৬২টি, লালমাইয়ে ২ হাজার ৭টি, মনোহরগঞ্জে ২ হাজার ৩৫০টি, আদর্শ সদরে ২ হাজার ৪৫২টি, মুরাদনগরে ৮০০টি, চান্দিনায় ২০০টি, লাকসামে ২ হাজার ৫০০টি, তিতাসে ২২টি, দেবিদ্বারে ৪০০টি, চৌদ্দগ্রামে ১ হাজার ৮৪০টি এবং সদর দক্ষিণে ৬৬০টি মাছের খামার বা পুকুর পানিতে তলিয়েছে। এছাড়াও সদরের জাঙ্গালিয়া, দেবিদ্বার, চান্দিনা, বুড়িচং, লাকসাম, হোমনা এবং চৌদ্দগ্রামে মোট ২ দশমিক ৬৯ হেক্টর আয়তনের মৎস্যবীজ খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, বন্যায় মৎস্য খাতে ৪০৪ কোটি টাকার ক্ষতির পরিমান প্রাথমিকভাবে নিরূপণ করা হয়েছে। পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরূপণ করা যাবে।
এদিকে কুমিল্লা জেলায় কৃষি ও মৎস্য খাতের পাশাপাশি প্রাণীসম্পদেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলাজুড়ে এ খাতে মোট ক্ষতির পরিমাণ ৩০৮ কোটি টাকা। যা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। প্রাণীসম্পদ কার্যালয় জানিয়েছে, ভয়াবহ বন্যায় জেলাজুড়ে ৪ হাজার ২১৩টি গবাদিপশুর খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ লাখ ৯ হাজার ৯১৪টি বিভিন্ন শ্রেণির গবাদিপশুর ক্ষতি হয়েছে। হাঁস—মুরগির মধ্যে ২ হাজার ২১৮টি খামারে ৩১ লাখ ৬৬ হাজার ১৪৯টি হাঁস—মুরগির মধ্যে ২১ লাখ ৭ হাজার ৩৫৩টি মুরগী, ৩১ হাজার ৬৯৩টি হাঁস ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে ১০ লাখ ২২ হাজার ৩৪২টি মুরগী এবং ২ হাজার ১৬০টি হাঁস। প্লাবিত হয়েছে ২ হাজার ১ দশমিক ৫ একর চারণভূমি। খাদ্যের মধ্যে ২ হাজার ৬০৩ টন পশুপাখির দানাদার খাবার বিনষ্ট হয়েছে। ৫৫ হাজার ৪৩৪ টন পশুপাখির খড় বিনষ্ট হয়েছে। এছাড়াও ৫৮ হাজার ৭৫১ টন ঘাস বিনষ্ট হয়েছে। জেলা প্রানীসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার বলেন, আমরা ৩০৮ কোটি টাকার ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক তালিকা তৈরি করেছি। কুমিল্লায় বন্যায় প্রাণসিম্পদে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটের পরিবেশ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা
ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে একদিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভোলা-ঢাকা নৌরুটের গুরুত্বপূর্ণ ইলিশা লঞ্চঘাটের পন্টুন জেটির সামনের অংশ দুই মাস আগে ভেঙে পড়লেও এখনো তা প্রতিস্থাপন করা হয়নি। ফলে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নতুন জেটি স্থাপনের