অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সাত কলেজের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি :  গেজেট প্রকাশ

ছবি : সংগৃহীত

সংস্কার ৯ ফেব্রুয়ারী ২০২৬: দীর্ঘ ৮ বছরের আন্দোলন, সেশনজট, শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ এবং একের পর এক প্রতিশ্রুতির পর রাজধানীর সাতটি ঐতিহ্যবাহী সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে সম্পূর্ণ মুক্ত করে নতুন সরকারি বিশ্ববিদ্যালয় গঠনের অধ্যাদেশ জারি করা হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ - ২০২৬ জারি করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সোমবার সকালে এটি গেজেট আকারে প্রকাশ করে। অধ্যাদেশটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, নিম্নোক্ত সাতটি কলেজ এখন থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজ হিসেবে পরিচালিত হবে, ১. ঢাকা কলেজ, ২. ইডেন মহিলা কলেজ, ৩. সরকারি তিতুমীর কলেজ, ৪. সরকারি বাঙলা কলেজ, ৫. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ৬. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও ৭. কবি নজরুল সরকারি কলেজ।

অধ্যাদেশে বলা হয়েছে, এসব কলেজের নাম, ঐতিহাসিক পরিচয়, অবকাঠামো, জমি, স্থাবর-অস্থাবর সম্পত্তি, শিক্ষক-কর্মচারীদের সার্ভিস বুক, পেনশন ও প্রভিডেন্ট ফান্ডসহ সব ধরনের সুবিধা ও অধিকার আগের মতোই বহাল থাকবে। খসড়ায় প্রস্তাবিত চারটি স্কুলে বিভাজন বিষয়টি চূড়ান্ত অধ্যাদেশ থেকে বাদ দেওয়া হয়েছে।

নতুন বিশ্ববিদ্যালয়টি পূর্ণ স্বায়ত্তশাসিত হবে। এর আওতায় স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা, গবেষণা, সনদ প্রদান, শিল্প-একাডেমি সংযোগ এবং বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক ছাত্র-শিক্ষক কেন্দ্র স্থাপন এবং নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতাও রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত থাকবে এবং বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ থাকবে।

স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়া পর্যন্ত ভাড়া ভবন বা উপযুক্ত স্থানে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও আর্থিক কার্যক্রম তদারকি করবে এবং প্রয়োজনে তদন্ত ও পরিদর্শনের মাধ্যমে প্রতিকারমূলক নির্দেশ দিতে পারবে।

২০১৭ সাল থেকে সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকায় সেশনজট, পরীক্ষা বিলম্ব, শিক্ষক সংকটসহ নানা সমস্যার সৃষ্টি হয়। ২০২৫ সালের ২৬ মার্চ ইউজিসি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করে। একই বছরের ১২ নভেম্বর এসব কলেজের ঢাবি অধিভুক্তি প্রত্যাহার করা হয়। অন্তর্বর্তী সরকারের আমলে অধ্যাদেশ জারির মাধ্যমে অবশেষে এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

ঈদে ঢাকায় থাকা শিক্ষার্থীদের পাশে জকসু : দুই শতাধিককে উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়

মাদরাসার কারিকুলাম নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ জমিয়াতুল মোদার্রেছীনের

মাদরাসার পাঠ্যপুস্তক ও কারিকুলাম পরিবর্তন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটির নেতারা দাবি করেছেন, দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থা ও ধর্মীয় মূল্যবোধ ক্ষতিগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে হস্তক্ষেপ করছে

এসএসসি প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজারের বেশি : বহিষ্কার ৬ পরীক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। কমিটির তথ্যমতে, এসএসসি, দাখিল এবং ভোকেশনাল

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা : ১৪টি জরুরি নির্দেশনা জারি

আগামী মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং নির্ধারিত রুটিন অনুযায়ী বাংলা বিষয়ের মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার রুটিন প্রকাশের সময় শিক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ