অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সাংবাদিকদের নিরাপত্তায় আর্টিকেল নাইনটিনের ১৮ দফা নির্দেশনা

ছবি : সংগৃহীত

সংস্কার ৮ ফেব্রুয়ারী ২০২৬: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পাশাপাশি একই দিনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে জুলাই সনদ গণভোট। জুলাই গণ-অভ্যুত্থানের পর এই নির্বাচন রাজনৈতিক ও গণতান্ত্রিক, উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্ব যেমন বেড়েছে, তেমনি নিরাপত্তা ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে।

নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের ওপর হুমকি, হামলা ও চাপের আশঙ্কা বিবেচনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন (Article 19) সাংবাদিক নিরাপত্তা বিষয়ে একটি বিশেষ ১৮ দফা নির্দেশিকা প্রকাশ করেছে। নির্দেশনাগুলো সংক্ষেপে তুলে ধরা হলো, ১. আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী প্রতিবাদ ভারকালে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। ২. সাংবাদিক পাঠানোর আগে মিডিয়া হাউসকে ঝুঁকি মূল্যায়ন করতে হবে এবং হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেটসহ নিরাপত্তা সরঞ্জাম দিতে হবে। ৩. নির্বাচন কভার করা সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। ৪. সম্ভাব্য সহিংসতা, হুমকি, নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের উপস্থিতি সম্পর্কে পূর্বজ্ঞান থাকা জরুরি। ৫. হাঁপানি বা শ্বাসকষ্টে আক্রান্তদের টিয়ার গ্যাসের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলা এবং কন্টাক্ট লেন্স ব্যবহার না করা।  ৬. গর্ভবতী নারী সাংবাদিকদের ক্ষেত্রে শারীরিক ও মানসিক ঝুঁকি মূল্যায়ন করে দায়িত্ব নির্ধারণ। ৭. সহজে চলাচলযোগ্য পোশাক ও জুতা পরা এবং দাহ্য বা রাজনৈতিক রঙের পোশাক এড়িয়ে চলা। ৮. ভিড় কভার করার সময় নিরাপত্তা কৌশল, এস্কেপ রুট ও জরুরি মিটিং পয়েন্ট নির্ধারণ। ৯. নিজের চলাচল ও আশপাশের পরিস্থিতি সম্পর্কে সর্বদা সজাগ থাকা। ১০. ফটোসাংবাদিক ও ক্যামেরাপার্সনের জন্য বাড়তি সতর্কতা; গলায় ক্যামেরা স্ট্র্যাপ না পরা। ১১. গাড়ি থাকলে দ্রুত প্রস্থানের সুবিধাসহ নিরাপদ স্থানে পার্কিং। ১২. ডিভাইস বা ইকুইপমেন্ট দখলের চেষ্টা হলে কীভাবে সুরক্ষা নিশ্চিত করতে হবে তা আগেই জানা। ১৩. দলবদ্ধভাবে কাজ করা ও নিয়মিত যোগাযোগ বজায় রাখা। ১৪. সাংবাদিক পরিচয়পত্র দৃশ্যমান  রাখা এবং পরিচিতিমূলক ভেস্ট পরা। ১৫. অতিরিক্ত টাকা ও মূল্যবান জিনিস সঙ্গে না রাখা। ১৬. অপরাধসংক্রান্ত ছবি প্রকাশে ভুক্তভোগীর পরিচয় সুরক্ষা ও তদন্তে ক্ষতি হয় এমন তথ্য এড়িয়ে চলা। ১৭. সাক্ষাৎকারের আগে বিষয় ও সাক্ষাৎকারদাতার উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা। ১৮.  ডিভাইসে শক্তিশালী পাসওয়ার্ড, এনক্রিপশন ও ফায়ারওয়াল ব্যবহার করা। আর্টিকেল নাইনটিন বিশ্বব্যাপী মত প্রকাশ ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে সংস্থাটি জানিয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন

নবম পে স্কেলের শুরুতেই মূল বেতন কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব

১ জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল : কম বেতনভোগীদের বাড়তি সুবিধা

দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস : আরপিও পুনর্লিখন

স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন