আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : ইন্টারনেট
সংস্কার ২১ অক্টোবর ২০২৫: সাভার ও আশুলিয়া নিয়ে নতুন সিটি করপোরেশন গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সাভার পৌরসভা ও আশুলিয়া অঞ্চল মিলিয়ে নতুন ‘সাভার সিটি করপোরেশন’ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ব্যাপারে চলতি মাসের ১২ অক্টোবর ২০২৫ মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে প্রধান উপদেষ্টার অনুমোদনের পর উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সরকারি প্রতিবেদনে বলা হয়, দ্রুত নগরায়ণ, শিল্পকারখানার প্রসার এবং বিপুল জনসংখ্যার কারণে সাভার এখন কার্যত এক বিশাল নগর এলাকায় পরিণত হয়েছে। কিন্তু বর্তমান পৌরসভার সীমিত জনবল ও সম্পদ দিয়ে ক্রমবর্ধমান নাগরিক চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। বিশেষ করে আশুলিয়া অঞ্চলে গার্মেন্টস শিল্প, শ্রমিকবসতি ও আবাসিক এলাকা গড়ে ওঠায় শহুরে সেবার প্রয়োজন আরও বেড়েছে। বর্জ্য ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ পানি সরবরাহ এবং পরিবেশ সংরক্ষণে ইউনিয়ন পরিষদগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে এ অঞ্চলের মানুষকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে-যানজট, অপর্যাপ্ত অবকাঠামো, স্যানিটেশন ও সেবা সংকটে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, কেরানীগঞ্জ উপজেলা অপরিকল্পিত নগরায়ণের মুখে পড়েছে। পৌরসভা বা সিটি করপোরেশনের মতো সংগঠিত প্রতিষ্ঠান না থাকায় রাস্তা, ড্রেনেজ, পানি সরবরাহ ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক সেবায় ঘাটতি তৈরি হয়েছে। সরকার মনে করছে, পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম নিলে কেরানীগঞ্জকে একটি আধুনিক উপশহর হিসেবে গড়ে তোলা সম্ভব। এ প্রেক্ষাপটে সরকার সাভার ও আশুলিয়াকে একীভূত করে ‘সাভার সিটি করপোরেশন’ গঠন এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় আনার প্রস্তাব অনুমোদন করেছে। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগকে প্রস্তাব বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন,“সরকারের এই সিদ্ধান্ত যুগান্তকারী। এর ফলে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত এ অঞ্চলের মানুষ অবশেষে তাদের প্রাপ্য নাগরিক সেবা ও মর্যাদা পাবে।” তিনি আরও জানান, নতুন সিটি করপোরেশন গঠনের মাধ্যমে সাভার ও আশুলিয়ার অবকাঠামো, যোগাযোগ, বর্জ্য ব্যবস্থাপনা ও জনসেবায় বড় ধরনের উন্নয়ন ঘটবে।
সংস্কার/ইএমই
জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন
দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব
দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন