অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সম্মিলিত ইসলামী ব্যাংকের নেতৃত্বে নতুন যাত্রা শুরু করলেন ড. আইয়ুব মিয়া

ছবি : সংগৃহীত

সংস্কার ০১ ডিসেম্বর ২০২৫:  দেশের ব্যাংকিং খাতে বড় পরিবর্তন এনে পাঁচটি দুর্বল আর্থিক প্রতিষ্ঠানকে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক এখন কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই নতুন এই প্রতিষ্ঠানটি ব্যাঙ্কিং অঙ্গনে আত্মপ্রকাশ করল। সরকারি মালিকানাধীন নবগঠিত এই বৃহৎ ইসলামী ব্যাংকের নেতৃত্বে আনা হয়েছে সাবেক জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়াকে। সোমবার ১ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ঘোষণায় জানানো হয়,ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই সম্মিলিত ইসলামী ব্যাংক সম্পূর্ণ সক্ষমতা নিয়ে সাধারণ গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান শুরু করবে। শুরু থেকে পূর্ণাঙ্গ সেবা চালুর প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

যে পাঁচটি প্রতিষ্ঠান একীভূত হয়ে নতুন ব্যাংকটি গঠন করেছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,গ্লোবাল ইসলামী ব্যাংক,সোশ্যাল ইসলামী ব্যাংক,এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। একীভূতকরণের মাধ্যমে এই ব্যাংকগুলো এখন একই ছাঁয়াতলে একই নামে পরিচালিত হবে। নতুন এই ব্যাংকের যাত্রায় অর্থখাতের স্থিতিশীলতা বাড়বে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

কলম বিরতিতে ব্যাংকের সেবা বন্ধে শাস্তির হুঁশিয়ারি ইসলামী ব্যাংকের এমডির

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের ‘সচেতন গ্রাহক ফোরাম’ এক ঘণ্টার কলম বিরতির আহ্বান জানালেও ব্যাংক কর্তৃপক্ষ এ ধরনের কোনো নির্দেশনা দেয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসাইন। তিনি বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে গ্রাহক সেবা বন্ধ রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান

এলডিসি উত্তরণে প্রস্তুতির মেয়াদ ২০২৯ পর্যন্ত বাড়াতে জাতিসংঘের ইতিবাচক মত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতির সময় তিন বছর বাড়ানোর প্রস্তাবে ইতিবাচক মত দিয়েছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। বাংলাদেশের অনুরোধ অনুযায়ী প্রস্তুতির সময়সীমা ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর পক্ষে মতামত দিয়েছে সংস্থাটি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)

জ্বালানি সাশ্রয়ে সরকারি কাজে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশনা

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার ২ জুন ২০২৬ মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে সরকারি

জুন থেকে বাড়ছে বিদ্যুতের খুচরা দাম : গড়ে বাড়তে পারে ২০ শতাংশ

ঈদুল আজহার পর দেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্য বাড়তি ব্যয়ের চাপ আসছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শিগগিরই বিদ্যুতের নতুন খুচরা মূল্য ঘোষণা করতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গড়ে প্রায় ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এবং নতুন ট্যারিফ জুন মাস থেকেই কার্যকর হবে। তবে নিম্ন আয়ের গ্রাহকদের