আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার: সরকারের সফলতা কামনা করলেও তারা ভুল পথে গেলে কিছু করার থাকে না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকারকে সব দিক থেকে সহযোগিতা করা হচ্ছে, তবে সরকার উল্টো পথে হাঁটলে তার দায় নিজেদের নয়।
বুধবার ২৫ মার্চ ২০২৬ বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী, যা স্বাধীনতা দিবস উপলক্ষে দলের দুই দিনের কর্মসূচির অংশ।
শফিকুর রহমান বলেন, সরকার ব্যর্থ হোক, এমনটা চাইলে তারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করতেন। তবে তারা তা চান না। আগামী ২৯ মার্চ শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে সংস্কার ইস্যুতে আলোচনা শুরুর জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নোটিশের অপেক্ষা না করে অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সংস্কার বাস্তবায়নের ঘোষণা দেওয়া উচিত এবং তা নিয়ে সংসদে আলোচনা হওয়া দরকার।
তিনি আরও বলেন, সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনে যেতে বাধ্য হবেন। তবে তাদের প্রথম পছন্দ সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে সমস্যার সমাধান। সরকারকে জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে সঠিক পথে চলার আহ্বান জানান তিনি। সরকারি দলের সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার সমালোচনা করে তিনি বলেন, সংবিধানের এক অংশ মানা আর অন্য অংশ না মানা গ্রহণযোগ্য নয়। জনগণ সব বুঝে এবং একসময় সরকারকে এসব মানতেই হবে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, তারা কোনো দলীয় স্বার্থে নয়, দেশের ১৮ কোটি মানুষের জন্য কাঠামোগত সংস্কার চান। তিনি সরকারকে জুলাই অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান জানিয়ে জনআকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শনের কথা বলেন। দেশে চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সমস্যা। এ ধরনের জাতীয় ইস্যুতে সবাইকে নিয়ে খোলামেলা আলোচনার প্রয়োজন রয়েছে।
স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের প্রত্যাশিত উন্নয়ন না হওয়ার জন্য নেতৃত্বের ব্যর্থতা, দুর্নীতি ও অযোগ্যতাকে দায়ী করেন তিনি। বলেন, দুর্নীতি ও অযোগ্য নেতৃত্ব দূর না হলে জনগণ স্বাধীনতার সুফল পাবে না। শাসক পরিবর্তন হলেও শোষণের ধারা বদলায়নি বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ থাকলেও দেশ যেন গণতান্ত্রিক ধারায় এগিয়ে যায়, এই প্রত্যাশা ব্যক্ত করেন শফিকুর রহমান। তিনি বলেন, ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে, বৃহস্পতিবার সকাল ৬টায় বিরোধীদলীয় নেতা হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন বলেও জানান তিনি।
সংস্কার/ইএমই
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা
ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত