আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৬ ডিসেম্বর ২০২৫: রাজধানীর কিছু এলাকায় বর্তমানের চেয়ে বেশি আয়তনের ভবন নির্মাণের সুযোগ দিতে ঢাকা শহরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধন করেছে সরকার। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
সংশোধিত ড্যাপে ড্যাপভুক্ত এলাকার কৃষিজমিতে সব ধরনের স্থায়ী স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে। তবে অনুমোদন সাপেক্ষে কৃষিজমিতে পোলট্রি, গবাদিপশুর খাবার উৎপাদন, ফিশারিজসহ সংশ্লিষ্ট কাজে অস্থায়ী অবকাঠামো নির্মাণ করা যাবে। আগে কৃষিজমিতে মুদিদোকান, ফার্মেসি, সরকারি প্রাথমিক ও উচ্চবিদ্যালয়সহ কিছু নির্দিষ্ট স্থাপনা নির্মাণের সুযোগ ছিল। নতুন সংশোধনীতে এসব সুযোগ বাতিল করা হয়েছে।
গত রবিবার ড্যাপ সংশোধনের প্রজ্ঞাপন জারি করা হয়। এটি দ্বিতীয়বারের মতো ড্যাপ সংশোধন। ঢাকা মহানগর ও আশপাশের মোট ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ২০২২-৩৫ সময়কালের জন্য প্রণীত এই মহাপরিকল্পনা ২০২২ সালের আগস্টে কার্যকর হয়। ড্যাপ মূলত ঢাকা মহানগরের সমন্বিত ও সামগ্রিক ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা। সহজভাবে বলতে গেলে, ২০৩৫ সাল পর্যন্ত ঢাকার নগর উন্নয়ন কীভাবে হবে, তার দিকনির্দেশনা রয়েছে এই দলিলে।
ড্যাপ কার্যকর হওয়ার পর থেকেই আবাসন ব্যবসায়ীরা এর কিছু বিধান সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে সরকার এক দফা ড্যাপ সংশোধন করে। পরে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ডিসেম্বরে বাস্তবায়ন, তদারকি এবং প্রয়োজন অনুযায়ী সংশোধনী সুপারিশ প্রণয়নের জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। ওই কমিটির চূড়ান্ত সুপারিশের ভিত্তিতেই সর্বশেষ এই সংশোধনী আনা হয়েছে।
নতুন সংশোধনী অনুযায়ী, ২০ ফুট বা তার বেশি প্রশস্ত সড়কের পাশের আবাসিক ভবনের ফ্লোর এরিয়া রেশিও (এফএআর বা ফার) বাড়ানো হয়েছে। আগে ৬ মিটার বা প্রায় ২০ ফুট প্রশস্ত সড়কের ক্ষেত্রে ফার ছিল ২ দশমিক ৭৫। এখন তা বাড়িয়ে ৩ দশমিক ২৫ করা হয়েছে। একইভাবে ৯ মিটার বা ৩০ ফুট প্রশস্ত সড়কের ক্ষেত্রে ফার ৩ দশমিক ২৫ থেকে বাড়িয়ে সাড়ে ৩ করা হয়েছে।
এ ছাড়া ৬৮টি জনঘনত্ব ব্লকের মধ্যে পুরান ঢাকা, মগবাজার, শেওড়াপাড়া, মোহাম্মদপুর, আফতাবনগর-বনশ্রী, রাজাবাজার, শুক্রাবাদ, পান্থপথসহ বিভিন্ন এলাকায় এলাকাভিত্তিক ফার বাড়ানো হয়েছে। এতে অভিজাত এলাকার সঙ্গে এসব এলাকার ভবনের আয়তন নিয়ে যে বৈষম্য ছিল, তা কমবে বলে মনে করা হচ্ছে।
এদিকে এলাকাভেদে আবাসন ইউনিটের হারও মূল ড্যাপের তুলনায় সামান্য বাড়ানো হয়েছে। ফলে কিছু এলাকায় ফ্ল্যাটের সংখ্যা বাড়বে। উদাহরণ হিসেবে, মূল ড্যাপে পুরান ঢাকায় আবাসন ইউনিটের হার ছিল ১ দশমিক ২। সংশোধিত ড্যাপে তা দ্বিগুণ করে ২ দশমিক ৪ করা হয়েছে। এর ফলে পুরান ঢাকায় ৫ কাঠা জমিতে আগে যেখানে সর্বোচ্চ ৬টি ফ্ল্যাট করা যেত, এখন সেখানে সর্বোচ্চ ১২টি ফ্ল্যাট নির্মাণ করা যাবে।
সংস্কার/ইএমই
জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন
দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব
দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন