অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আলোচনায় শীর্ষে থেকেও পরাজিত যেসব প্রার্থী

ছবি : সংগৃহীত

সংস্কার ১৩ ফেব্রুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় থাকা অনেক প্রার্থী শেষ পর্যন্ত জয় পেতে ব্যর্থ হয়েছেন। ভাইরাল বক্তব্য, বিতর্ক কিংবা মাঠপর্যায়ের সক্রিয়তা, সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে থাকলেও ভোটের ফল তাদের পক্ষে যায়নি।

নাসীরুদ্দীন পাটওয়ারী: রাজধানীর আলোচিত ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-এর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ভোর ৪টার দিকে ফল ঘোষণা করা হয়। এতে ৫ হাজার ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করে মির্জা আব্বাস বিজয়ী হন।

সারজিস আলম: জুলাই যোদ্ধাদের সমন্বয়ক সারজিস আলম পঞ্চগড়-১ আসনে শাপলাকলি প্রতীকে পান ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। ধানের শীষ প্রতীকে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির ১ লাখ ৮৬ হাজার ১৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। ফল ঘোষণার পর সারজিস আলম বিজয়ীকে অভিনন্দন জানান।

তাসনীম জারা: এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনীম জারা জামায়াত জোটে এনসিপি যোগ দেওয়ার পর পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হন। ঢাকা-৯ আসনে হাবীবুর রহমানের কাছে তিনি পরাজিত হন এবং তৃতীয় স্থান অর্জন করেন।

মামুনুল হক: ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ৮৮ হাজার ৩৮৭ ভোট পান। ১১ দলীয় জোট সমর্থিত মাওলানা মামুনুল হক পান ৮৬ হাজার ৬৭ ভোট। ব্যবধান ২ হাজার ৩২০ ভোট। ভোরে মামুনুল হক ফল টেম্পারিংয়ের অভিযোগ তোলেন।

আমিনুল হক: ঢাকা-১৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন ৮৬ হাজার ৮২৩ ভোট পেয়ে বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে আমিনুল ইসলাম পান ৮৪ হাজার ২০৭ ভোট।

মিয়া গোলাম পরওয়ার: জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। বিএনপির মোহাম্মদ আলি আসগার (লবি) ধানের শীষে পান ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। ব্যবধান ২ হাজার ৭০২।

শিশির মনির: সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পান ৫৭ হাজার ৮৫৮ ভোট। বিএনপির নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষে ৯৭ হাজার ৭৯০ ভোট পেয়ে ৩৯ হাজার ৯৩২ ভোটের ব্যবধানে জয়ী হন।

হামিদুর রহমান আজাদ: ১২৪ কেন্দ্রের ফলে ধানের শীষ প্রতীকে আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ পান ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে ড. হামিদুর রহমান আজাদ পান ৮৯ হাজার ৬৩৪ ভোট। ব্যবধান ৩৫ হাজার ৬২৮।

জিএম কাদের: রংপুর-৩ আসনে জামায়াতের মো. মাহবুবুর রহমান (বেলাল) পান ১ লাখ ৭৫ হাজার ৮২৭ ভোট। বিএনপির মো. সামসুজ্জামান সামু পান ৮৪ হাজার ৫৭৮ ভোট। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) লাঙ্গল প্রতীকে পান ৪৩ হাজার ৩৮৫ ভোট।

মাহমুদুর রহমান মান্না: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীকে পান ৩ হাজার ৪২৬ ভোট, ফলে জামানত হারান। বিএনপির মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে জয়ী হন। জামায়াত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান পান ৯৩ হাজার ৫৪৮ ভোট।

হারুনুর রশীদ: জামায়াত মনোনীত নুরুল ইসলাম বুলবুল দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ৮৯ হাজার ৬১৩ ভোট। বিএনপির হারুনুর রশীদ হারুন ধানের শীষে পান ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আলোচনায় থাকা একাধিক প্রার্থী ভোটের লড়াইয়ে পিছিয়ে পড়লেও তাদের প্রচার ও রাজনৈতিক সক্রিয়তা ছিল নির্বাচনের অন্যতম আলোচিত বিষয়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মিরপুরে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার : অবহেলার অভিযোগ

রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটের পরিবেশ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা

বাগদাদে মিসাইল হামলায় নিহত প্রবাসী শ্রাবণের মরদেহ দেশে

ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন চাইল স্বাস্থ্য অধিদপ্তর

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে একদিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইলিশা লঞ্চঘাটে ভাঙা জেটি : ঈদযাত্রায় দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা

ভোলা-ঢাকা নৌরুটের গুরুত্বপূর্ণ ইলিশা লঞ্চঘাটের পন্টুন জেটির সামনের অংশ দুই মাস আগে ভেঙে পড়লেও এখনো তা প্রতিস্থাপন করা হয়নি। ফলে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নতুন জেটি স্থাপনের