অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

শিখ জনসংখ্যা বাড়াতে আর্থিক প্রণোদনার প্রস্তাব বিজেপি নেতার

ছবি : সংগৃহীত

সংস্কার ১৮ মে ২০২৬ সোমবার: পাঞ্জাবে শিখ জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা থেকে প্রতিটি শিখ পরিবারের অন্তত চারটি সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন পাঞ্জাব বিজেপির সাধারণ সম্পাদক জগমোহন সিং রাজু। এ লক্ষ্য বাস্তবায়নে তরুণ শিখ দম্পতিদের আর্থিক প্রণোদনা দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছে লিখিত আবেদনও করেছেন।

সম্প্রতি অন্ধ্রপ্রদেশ সরকার হ্রাসমান জন্মহার মোকাবিলায় নতুন জনসংখ্যা নীতি ঘোষণা করেছে। সেই নীতিতে তৃতীয় সন্তানের জন্য ৩০ হাজার এবং চতুর্থ সন্তানের জন্য ৪০ হাজার টাকা আর্থিক সহায়তার প্রস্তাব রয়েছে। জগমোহন সিং রাজু পাঞ্জাবেও একই ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে পাঠানো চিঠিতে তিনি দাবি করেন, জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার তথ্য অনুযায়ী ভারতের প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে শিখ সম্প্রদায়ের প্রজনন হার সবচেয়ে কম।

তিনি আরও উল্লেখ করেন, ১৯৯১ সালের আদমশুমারিতে পাঞ্জাবে শিখ জনসংখ্যা ছিল ৬২ দশমিক ৯৫ শতাংশ, যা ২০১১ সালে কমে দাঁড়ায় ৫৭ দশমিক ৬৯ শতাংশে। তার মতে, এই ধারাবাহিক পতন শিখ সম্প্রদায়ের সামাজিক, সাংস্কৃতিক ও ভবিষ্যৎ অস্তিত্বের জন্য উদ্বেগজনক।

জগমোহন সিং রাজু বলেন, স্বাধীনতা সংগ্রাম, প্রতিরক্ষা, কৃষি ও জাতীয় উন্নয়নে শিখ সম্প্রদায়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের জনসংখ্যাগত শক্তি ধরে রাখা প্রয়োজন।

তবে এ প্রস্তাব ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হলে তিনি স্পষ্ট করেন, এটি বিজেপির আনুষ্ঠানিক নীতি নয়, বরং তার ব্যক্তিগত মতামত।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, পাঞ্জাবের জনসংখ্যাগত চিত্র দ্রুত বদলে যাচ্ছে। সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় শিখদের জনসংখ্যা বাড়ানো প্রয়োজন বলেই তিনি মনে করেন।

দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে জনসংখ্যাগত ভারসাম্য নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় এ ধরনের উদ্যোগ সময়ের দাবি।

তবে জগমোহন সিং রাজুর এই প্রস্তাবের বিষয়ে এখন পর্যন্ত পাঞ্জাব সরকার বা আম আদমি পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে

বেনাপোল সীমান্তে ১০ জনের মানবেতর দিন : পরিদর্শনে বিজিবি অধিনায়ক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি

সমুদ্র নিরাপত্তায় নতুন ডুবোড্রোন তৈরি করবে অকাস জোট

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে

বিশ্বকাপ স্টেডিয়াম এলাকায় ড্রোন নিষিদ্ধ : কঠোর নিরাপত্তা চালু যুক্তরাষ্ট্রে

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন