আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৭ ডিসেম্বর ২০২৫: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা প্রকাশের মাধ্যমে শিক্ষকদের কোচিং বাণিজ্য ও নোটবুক ব্যবহারে কড়া বার্তা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অতিরিক্ত ফি এবং শিক্ষকদের অবৈধ কোচিং বাণিজ্যের চাপে নাজেহাল অভিভাবকদের অভিযোগের পর এই কঠোর নির্দেশনা এলো।
আজ রবিবার ৭ ডিসেম্বর ২০২৫ প্রকাশিত নতুন নীতিমালার ২৪ নম্বর ধারায় পেশার উৎকর্ষ সাধনের কথা উল্লেখ করে স্পষ্টভাবে বলা হয়েছে- শিক্ষকদের কোচিং বাণিজ্য ও নোটবুক ব্যবহার হতে বিরত থাকতে হবে। এর মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের কোচিং বাণিজ্যের ওপর সরাসরি নিষেধাজ্ঞা জারি হলো।
ধারার অন্যান্য উপধারায় শিক্ষকতার মানোন্নয়নে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। ২৪(১)-এ বলা হয়েছে, শিক্ষকতার ক্ষেত্রে নির্ধারিত পাঠ্যক্রম,শিক্ষণ-শিখন,নিয়মানুবর্তিতা ও শুদ্ধাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে। ২৪(২)-এ বলা হয়েছে,বিষয়ভিত্তিক উচ্চমানের দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে পারদর্শী হতে হবে। ২৪(৩)-তে কোচিং বাণিজ্য ও নোটবুক ব্যবহারে বিরত থাকার কঠোর বার্তা অন্তর্ভুক্ত করা হয়েছে।
২৪(৪)- এ প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক শৃঙ্খলা রক্ষায় কর্তৃপক্ষের নির্দেশনা প্রতিপালনে সচেষ্ট থাকতে বলা হয়েছে। ২৪(৫)-এ উল্লেখ করা হয়েছে,ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি প্রতি বছর শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করে পুরস্কার প্রদান করবে।
নীতিমালার মাধ্যমে শিক্ষকদের অনৈতিক কোচিং বাণিজ্য রোধ এবং শিক্ষার পরিবেশ শৃঙ্খলায় ফেরানোর লক্ষ্যে সরকার কঠোর অবস্থান নিয়েছে।
সংস্কার/ইএমই
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়
মাদরাসার পাঠ্যপুস্তক ও কারিকুলাম পরিবর্তন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটির নেতারা দাবি করেছেন, দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থা ও ধর্মীয় মূল্যবোধ ক্ষতিগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে হস্তক্ষেপ করছে
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। কমিটির তথ্যমতে, এসএসসি, দাখিল এবং ভোকেশনাল
আগামী মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং নির্ধারিত রুটিন অনুযায়ী বাংলা বিষয়ের মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার রুটিন প্রকাশের সময় শিক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ