আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২২ ডিসেম্বর ২০২৫: শহীদ ওসমান হাদির ওপর হামলার মতো একই কায়দায় খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদারের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিটি ওসমান হাদির মতোই মোতালেবের কানের পাশ দিয়ে বিদ্ধ হয়। সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, মোতালেবকে মাথা লক্ষ্য করে গুলি করা হলেও তা কানের পাশ দিয়ে বেরিয়ে যায়।
সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের গুলিবিদ্ধ হওয়ার তথ্য জানান দলটির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। খুলনা জেলা এনসিপির নেতারা জানান, খুলনার সোনাডাঙ্গা থানার সবুজবাগ এলাকায় দুটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা মোতালেব শিকদারকে গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করা সম্ভব না হওয়ায় পরে তাকে অন্য একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার সিটি স্ক্যান করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে। তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশে নারী ও মাদককেন্দ্রিক বিভিন্ন অপরাধের প্রবণতা রয়েছে।
এনসিপির এক নেতা জানান, মোতালেবের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে। তার সব ভাইটালস স্বাভাবিক রয়েছে এবং অপারেশনের প্রয়োজন হবে না, এমনটাই আশা করা হচ্ছে। তিনি আরও জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান জানিয়েছেন, মোতালেব শিকদারের চিকিৎসা খুলনাতেই চালিয়ে নেওয়া সম্ভব।
সংস্কার/ইএমই
রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটের পরিবেশ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা
ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে একদিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভোলা-ঢাকা নৌরুটের গুরুত্বপূর্ণ ইলিশা লঞ্চঘাটের পন্টুন জেটির সামনের অংশ দুই মাস আগে ভেঙে পড়লেও এখনো তা প্রতিস্থাপন করা হয়নি। ফলে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নতুন জেটি স্থাপনের