অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

লারিজানি হত্যার জবাবে ইসরাইলসহ মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

ছবি : সংগৃহীত

সংস্কার ১৮ মার্চ ২০২৬: ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। যুদ্ধের ১৭তম দিন সোমবার ১৬ মার্চ ২০২৬ ইসরাইলি হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ডা. আলী লারিজানি নিহত হন। এর প্রতিশোধ হিসেবে ইসরাইলের শতাধিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বুধবার ১৮ মার্চ ২০২৬ এক বিবৃতিতে আইআরজিসি জানায়, চলমান প্রতিশোধমূলক অভিযান অপারেশন ট্রু প্রমিজ ৪-এর ৬১তম ধাপে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, লারিজানির হত্যার প্রতিশোধ নিতে মাল্টি-ওয়ারহেড খোররামশাহর-৪, কদর, এমাদ ও খেইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানা হয়।

আইআরজিসি দাবি করেছে, এসব ক্ষেপণাস্ত্র কোনো বাধা ছাড়াই অধিকৃত অঞ্চলের কেন্দ্রস্থলে থাকা ১০০টির বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তারা এটিকে ইসরাইলের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছে। মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী, এই হামলার ফলে তেল আবিবে আংশিক বিদ্যুৎ বিপর্যয় (ব্ল্যাকআউট) দেখা দিয়েছে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমকে আরও কঠিন করে তুলেছে।

আইআরজিসি আরও জানায়, অপারেশন ট্রু প্রমিজ ৪ এর আওতায় এখন পর্যন্ত ২৩০ জনের বেশি ইসরাইলি হতাহত হয়েছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব হিসেবেই এই প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে। তেল আবিব ছাড়াও আল-কুদস (জেরুজালেম), হাইফা বন্দর, বিয়ের শেবা এবং নেগেভ মরুভূমির কৌশলগত স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।

এছাড়া কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও হামলার কথা জানানো হয়েছে। (প্রেস টিভি)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নিষিদ্ধ

শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭

উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস

হাজিদের জন্য বাদশাহ সালমানের উপহার : ৮০ ভাষায় ১৯ লাখ কুরআন

হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী

যুক্তরাষ্ট্র-সমন্বয়ে ইরানে আরব আমিরাতের হামলা : উপসাগরে নতুন উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি