আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩০ মার্চ ২০২৬ সোমবার: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার ২৯ মার্চ ২০২৬ রাত সাড়ে ৯টায় রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবঘোষিত প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপিসহ দলের সিনিয়র নেতারা।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৯৯৮ সালের ১৪ জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তার রাজনৈতিক উত্থান শুরু হয় ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। পরবর্তীতে তিনি ছাত্র অধিকার পরিষদের সঙ্গে যুক্ত হন এবং ২০২৩ সালে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হন। আদর্শিক কারণে পরে তিনি পদত্যাগ করে ‘গণতান্ত্রিক ছাত্র শক্তি’র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন পুনরায় জোরদার হলে, তিনি ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর অন্যতম প্রধান সমন্বয়ক হিসেবে সারাদেশে পরিচিতি পান। আন্দোলনের সময় রাজপথে সক্রিয় নেতৃত্ব দেওয়া এবং ৫ আগস্টের ঐতিহাসিক ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা তাকে গণঅভ্যুত্থানের প্রতীকী ব্যক্তিত্বে পরিণত করে।
৫ আগস্ট তৎকালীন সরকারের পতনের পর ৮ আগস্ট ২০২৪ সালে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টা হিসেবে শপথ নেন। দায়িত্ব পালনকালে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। আসিফ মাহমুদের সমর্থকদের মতে, তার প্রার্থিতা তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। রাজপথে নেতৃত্বের অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার কারণে তিনি কার্যকর মেয়র হতে পারবেন বলেও তারা আশা প্রকাশ করেন।
সংস্কার/ইএমই
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা
ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত