অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

রোম মাস্টার্সে সিনারের ইতিহাস : ৫০ বছর পর ইতালির শিরোপা জয়

ছবি : সংগৃহীত

সংস্কার ১৯ মে ২০২৬ মঙ্গলবার: ইয়ানিক সিনারের হাত ধরে ৫০ বছর পর রোম মাস্টার্স বা ইতালিয়ান ওপেনের পুরুষ এককের শিরোপা জিতেছে ইতালি। বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন।

এর মাধ্যমে আদ্রিয়ানো পানাত্তার পর প্রথম ইতালিয়ান হিসেবে রোম মাস্টার্সের পুরুষ এককে চ্যাম্পিয়ন হলেন সিনার। ১৯৭৬ সালে সর্বশেষ ইতালির হয়ে এই শিরোপা জিতেছিলেন পানাত্তা।

ফাইনালে জয়ের পর সিনারের টানা ম্যাচ জয়ের সংখ্যা দাঁড়িয়েছে ২৯-এ। একই সঙ্গে তিনি গড়েছেন আরেকটি বড় কীর্তি। নোভাক জোকোভিচের পর মাত্র দ্বিতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে টেনিসের নয়টি মাস্টার্স ১০০০ টুর্নামেন্টের সবগুলো জিতে গোল্ডেন মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি।

এর আগে ২০১৮ সালে জোকোভিচ এই অর্জন করেছিলেন। তবে তখন তার বয়স ছিল ৩১ বছর। সেখানে মাত্র ২৪ বছর বয়সেই এই সাফল্য পেলেন সিনার।

ডান হাতের কবজির চোটে তার বড় প্রতিদ্বন্দ্বী কার্লোস আলকারাজ বর্তমানে কোর্টের বাইরে থাকায় সিনারের আধিপত্য আরও স্পষ্ট হয়ে উঠেছে।

গত ১৯ ফেব্রুয়ারি কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে ইয়াকুব মেনসিকের কাছে হারের পর আর কোনো ম্যাচ হারেননি ইতালির এই তারকা। এটিপি মাস্টার্স-১০০০ টুর্নামেন্টে তার টানা জয়ের রেকর্ড এখন ৩৪ ম্যাচ। চলতি বছরে এটি তার পঞ্চম এটিপি মাস্টার্স-১০০০ শিরোপা।

শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত সিনার বলেন, ৫০ বছর পর কোনো ইতালিয়ানের এই শিরোপা জেতা অবিশ্বাস্য অনুভূতি। ইতালিয়ান টেনিসের দুর্দান্ত সময়ের অংশ হতে পেরে তিনি গর্বিত বলেও জানান।

তবে সাফল্যের পরও বরাবরের মতো শান্তভাবেই উদযাপন করেন সিনার। ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন ১৯৭৬ সালের চ্যাম্পিয়ন আদ্রিয়ানো পানাত্তা।

এই জয়ের আত্মবিশ্বাস নিয়েই আগামী সপ্তাহে শুরু হওয়া ফরাসি ওপেনে খেলবেন সিনার। চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে শুধু ফরাসি ওপেনের শিরোপাই এখনো জেতা হয়নি তার।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

অনিয়মের অভিযোগে আইসিসির সদস্যপদ স্থগিতের মুখে কানাডা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ড পরিচালনায় গুরুতর অনিয়মের অভিযোগে কানাডার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে। গতকাল রোববার ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রিকেট কানাডা তাদের সদস্যপদ-সংক্রান্ত দায়িত্ব পালনে “গুরুতর লঙ্ঘন”

টাইব্রেকারের আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতল পিএসজি

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে আর্সেনালকে ৪–৩ গোলে হারিয়ে আবারও ইউরোপ সেরার মুকুট জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১–১ সমতায়। এরপর অতিরিক্ত ৩০ মিনিট খেলেও কোনো দল জয় নিশ্চিত করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে কপাল

নিরাপত্তা ঝুঁকিতে কলকাতার ৭০ ফুট মেসি ভাস্কর্য : অপসারণের সিদ্ধান্ত

বাতাসে দুলতে দেখা যাওয়ায় কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ৭০ ফুট উঁচু ভাস্কর্য সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের (কেএমডিএ) অধীন লেকটাউন এলাকার একটি

বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে হামজা চৌধুরীর জিতলেন তিনটি বড় সম্মাননা

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’। জমকালো এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদ, কোচ, সংগঠক