অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

রূপপুরের প্রথম ইউনিটে শিগগিরই বিদ্যুৎ উৎপাদন শুরু

ছবি : সংগৃহীত

সংস্কার ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার: সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিংয়ের জন্য লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ)। এর ফলে প্রকল্পটি বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ এগিয়ে গেল। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি এপ্রিলের শেষের দিকে প্রথম ইউনিটে জ্বালানি লোডিং উদ্বোধন হতে পারে।

বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএইআরএর নিউক্লিয়ার রেগুলেটরি ইনফ্রাস্ট্রাকচার শাখার প্রকল্প পরিচালক ড. মাহবুবুর রহমান। তিনি বলেন, কমিশনিং লাইসেন্স ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং এখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি লোডিং শুরু হবে।

বিএইআরএর চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, এর আগে ৭ এপ্রিল উদ্বোধনের পরিকল্পনা থাকলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসায় তা পিছিয়ে দেওয়া হয়। সেসব সমস্যা সমাধান করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পর এখন পরিস্থিতি অনুকূলে এসেছে এবং সবার সম্মতিতে লাইসেন্স প্রদান করা হয়েছে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, প্রকল্পের গুরুত্বপূর্ণ প্রস্তুতি ইতোমধ্যে সফলভাবে শেষ হয়েছে। অগ্নিনিরাপত্তা সংক্রান্ত অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া গেছে এবং নিরাপত্তা, সুরক্ষা ও সেফগার্ড নিশ্চিত করে জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জুন থেকে বাড়ছে বিদ্যুতের খুচরা দাম : গড়ে বাড়তে পারে ২০ শতাংশ

ঈদুল আজহার পর দেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্য বাড়তি ব্যয়ের চাপ আসছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শিগগিরই বিদ্যুতের নতুন খুচরা মূল্য ঘোষণা করতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গড়ে প্রায় ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এবং নতুন ট্যারিফ জুন মাস থেকেই কার্যকর হবে। তবে নিম্ন আয়ের গ্রাহকদের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৩ লাখ ডলারের নতুন সহায়তা ফিনল্যান্ডের

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন করে ২০ লাখ ইউরো, অর্থাৎ প্রায় ২৩ লাখ মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করেছে ফিনল্যান্ড। বিশ্বজুড়ে মানবিক সহায়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে এই অনুদানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রবিবার এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য জানায়। সংস্থাটির মতে,

৮০০ কোটি ইউরো পাচার অভিযোগে সাইপ্রাসে এস আলমের বাড়ি জব্দ

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশের শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন একটি সম্পত্তি জব্দ করেছে সাইপ্রাস কর্তৃপক্ষ। ব্যাংক জালিয়াতি, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান আন্তর্জাতিক তদন্তের

রাজস্ব সংকট : টিনধারী ৭২ লাখ ব্যক্তি আয়কর জমা দেন না

দেশের ১ কোটি ২৮ লাখ টিনধারীর মধ্যে ৭২ লাখ ব্যক্তি আয়কর জমা দেন না এবং ৪৬ লাখ রিটার্নও দাখিল করেন না বলে জানিয়েছেন কানাডাভিত্তিক অর্থনীতিবিদ ড. খান জহিরুল ইসলাম। তিনি বলেন, কর আদায়ের দুর্বলতা বাংলাদেশের রাজস্ব খাতের অন্যতম বড় সমস্যা।