অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

রাজধানীতে বর্ণাঢ্য কুচকাওয়াজে উদযাপিত স্বাধীনতা দিবস

ছবি : সংগৃহীত

সংস্কার ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ। বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬ সকালে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড স্কয়ারে আনুষ্ঠানিকভাবে এই আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। তার উপস্থিতিতে আয়োজনটি আরও গুরুত্ব পায়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানও।

কুচকাওয়াজে আরও অংশ নেন তিন বাহিনীর প্রধানরা, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিরা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এ অনুষ্ঠানের তত্ত্বাবধানে রয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ এবং সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছে নবম পদাতিক ডিভিশন।

জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত কুচকাওয়াজে সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট অংশ নিয়ে সামরিক শৃঙ্খলা, কৌশল ও দক্ষতার চমৎকার প্রদর্শন করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফ্লাই পাস্ট। আকাশে যুদ্ধবিমান ও হেলিকপ্টারের মনোমুগ্ধকর প্রদর্শনী দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে।

কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট উপভোগ করতে জাতীয় প্যারেড স্কয়ারে ভিড় করেন হাজারো মানুষ। তাদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। স্বাধীনতা দিবসের এই আয়োজন শুধু সামরিক শক্তির প্রদর্শনী নয়, বরং জাতির গৌরবময় ইতিহাস ও স্বাধীনতার চেতনার উজ্জ্বল প্রতিফলন হিসেবে প্রতিভাত হয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন

নবম পে স্কেলের শুরুতেই মূল বেতন কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব

১ জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল : কম বেতনভোগীদের বাড়তি সুবিধা

দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস : আরপিও পুনর্লিখন

স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন