অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

রমজানে মেট্রোরেলের বিশেষ সময়সূচি ঘোষণা

ছবি : সংগৃহীত

সংস্কার ১৭ ফেব্রুয়ারী ২০২৬: রমজান মাসে অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেল চলাচলে বিশেষ সময়সূচি নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এই সময়সূচি ১ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে কার্যকর থাকবে।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম মেট্রোরেল ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।  তবে শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

এছাড়া রমজানে ইফতারের সময় পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। পানি যেন না পড়ে যায় সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যবহৃত বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স, এন্ট্রি বা এক্সিট গেটের ডাস্টবিনে ফেলতে হবে।  ডিএমটিসিএল জানিয়েছে, প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোট্রেনের ভেতরে কোনো অবস্থাতেই অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।  (সূত্র: ইউএনবি)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মিরপুরে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার : অবহেলার অভিযোগ

রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটের পরিবেশ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা

বাগদাদে মিসাইল হামলায় নিহত প্রবাসী শ্রাবণের মরদেহ দেশে

ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন চাইল স্বাস্থ্য অধিদপ্তর

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে একদিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইলিশা লঞ্চঘাটে ভাঙা জেটি : ঈদযাত্রায় দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা

ভোলা-ঢাকা নৌরুটের গুরুত্বপূর্ণ ইলিশা লঞ্চঘাটের পন্টুন জেটির সামনের অংশ দুই মাস আগে ভেঙে পড়লেও এখনো তা প্রতিস্থাপন করা হয়নি। ফলে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নতুন জেটি স্থাপনের