অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

রংপুরে গণভোটে ‘হ্যাঁ’ ও ধানের শীষে ভোটের আহ্বান তারেক রহমানের

ছবি : সংগৃহীত

সংস্কার ৩১ জানুয়ারী ২০২৬: বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদের সম্মানে অনুষ্ঠিতব্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিশাল জনসভায় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, বিএনপি সংস্কার নিয়ে কোনো লুকোছাপা করেনি। তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, অতীতে মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে লুটের টাকা উদ্ধার করে উন্নয়নে ব্যয় করা হবে। তিনি নিশিরাতের ভোটের রাজনীতি আর হতে দেবেন না বলেও জানান।

জনসভা থেকে তিনি রেজিস্ট্রার্ড এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণ যারা পরিশোধ করতে পারছেন না, বিএনপি সরকার গঠন করলে তাদের ঋণ পরিশোধের ঘোষণা দেন। রংপুর অঞ্চল ঢেলে সাজানোর কথা জানিয়ে বলেন, এ অঞ্চলে খনিজ সম্পদ ও কৃষি সম্ভাবনা রয়েছে; কৃষিভিত্তিক শিল্প স্থাপন, শিল্প উদ্যোক্তাদের প্রণোদনা, বড় আইটি প্রতিষ্ঠান এনে আইটি শিল্প গড়ে তোলা, শিক্ষিত তরুণদের কর্মসংস্থান ও সক্ষমতা বৃদ্ধি করা হবে। এতে আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিমসহ জুলাই আন্দোলনে শহীদ প্রায় ১,৪০০ জনের স্বপ্নের প্রতি ঋণ কিছুটা শোধ হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ৫ আগস্ট দেশের মানুষ পরিবর্তন চেয়েছে, নিজের ভাগ্য বদল, নিরাপদ চলাচল ও নিরাপদ ঘুম। জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জুলাই সনদে দেওয়া স্বাক্ষরকে সম্মান জানাতে হবে। তাই ধানের শীষে ভোটের পাশাপাশি গণভোটের দ্বিতীয় ব্যালটে হ্যাঁ-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক দলের ইশারায় নয়; দীর্ঘদিনের নিপীড়ন থেকে মুক্তির আকাঙ্ক্ষার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভোরে ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়ে কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে ভোট ছিনতাই না হয়। রংপুর অঞ্চলকে পিছিয়ে পড়া বলা ভুল উল্লেখ করে বলেন, পীরগঞ্জে কয়লা ও লৌহ খনি, দিনাজপুরে কয়লা ও পাথর খনি রয়েছে; রংপুর-দিনাজপুর কৃষিতে সমৃদ্ধ। পরিকল্পিত ব্যবহারে এ অঞ্চল সবচেয়ে সমৃদ্ধ হবে। সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে কৃষিতে নতুন বিপ্লব ঘটানো হবে এবং কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি দেন।

জুলাই আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, আবু সাঈদের ত্যাগ ও আন্দোলনে নিরীহ প্রায় ১,৪০০ মানুষের হত্যাকাণ্ড দেশ ভুলবে না। পরিবর্তনের দাবিতেই এ আন্দোলন হয়েছে। তিনি বলেন, নিয়মতান্ত্রিকভাবে সামনে থেকে কাজ করতে হবে, ভোটের দিনে ঘর থেকে বেরোতে হবে, নারীদের অগ্রভাগে আনতে হবে, না হলে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। মা ও গৃহিণীদের আর্থিকসহ বিভিন্ন সহায়তা দেওয়া হবে, কৃষকদের হাতে কৃষি কার্ড দিয়ে জমি অনুযায়ী অন্তত একটি ফসলের বীজ ও সার দেওয়া হবে, যাতে তারা স্বাবলম্বী হন।

তিনি জনগণের পরিকল্পনা শুনতে চাইলে উপস্থিত জনতা সমস্বরে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার কথা জানায়। এর জবাবে তারেক রহমান পুনরায় বলেন, বিগত ১৬ বছরের নিশিরাতের নির্বাচন হতে দেওয়া হবে না; ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রের লাইনে দাঁড়িয়ে ভোটের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

দলের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডা. জাহিদ হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এবং রংপুর বিভাগের ৩৩ আসনের সংসদ সদস্য প্রার্থীরা। এছাড়া রংপুর জেলার ৬ আসনের প্রার্থী মোর্কারম হোসেন সুজন, মোহাম্মদ আলী সরকার, সামসুজ্জামান সামু, এমদাদুল হক ভরসা, অধ্যাপক গোলাম রব্বানী, ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইসলাম তুহিন, আব্দুল খালেকসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

সংবাদপত্রের স্বাধীনতা ও মানোন্নয়নে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা

বিএনপি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান : ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বিএনপির দেশব্যাপী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা

ঢাকা উত্তর সিটির ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত