অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হামলা বন্ধ করতে রাশিয়ার হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

সংস্কার ২৮ ফেব্রুয়ারী ২০২৬: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে উচিত এই অবিবেচনাপ্রসূত পদক্ষেপগুলোর দ্রুত বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা। রাশিয়ার মতে, এ ধরনের সামরিক উস্কানি পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইন এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যেকোনো শান্তিপূর্ণ সমাধানে রাশিয়া সবসময় সহযোগিতা করতে প্রস্তুত।

একই সঙ্গে এই পরিস্থিতির কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে বলেন, তথাকথিত শান্তিপ্রতিষ্ঠাকারীরা আবারও তাদের আসল রূপ প্রকাশ করেছে। ইরানের সঙ্গে সব আলোচনা মূলত একটি সাজানো নাটক ছিল এবং কেউ আসলে সমঝোতা করতে চায়নি।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মেদভেদেভ আরও বলেন, বর্তমান সংঘাত এখন ধৈর্য্য ও টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে। তিনি মনে করিয়ে দেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের বয়স মাত্র ২৪৯ বছর, যেখানে পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল আড়াই হাজার বছরেরও বেশি সময় আগে। আগামী ১০০ বছরে ইতিহাসের চাকা কোন দিকে ঘোরে, সেটিই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে ব্যাপক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরান। এই পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ করে দিয়েছে অধিকাংশ দেশ, যা পুরো অঞ্চলে এক অচলাবস্থা সৃষ্টি করেছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে

বেনাপোল সীমান্তে ১০ জনের মানবেতর দিন : পরিদর্শনে বিজিবি অধিনায়ক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি

সমুদ্র নিরাপত্তায় নতুন ডুবোড্রোন তৈরি করবে অকাস জোট

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে

বিশ্বকাপ স্টেডিয়াম এলাকায় ড্রোন নিষিদ্ধ : কঠোর নিরাপত্তা চালু যুক্তরাষ্ট্রে

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন