অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

যুক্তরাষ্ট্র–ইরান সম্পর্ক : তেহরানের সামনে ট্রাম্পের পাঁচ কঠিন শর্ত

ছবি : সংগৃহীত

সংস্কার ৮ ফেব্রুয়ারী ২০২৬: দীর্ঘদিনের টানাপোড়েন ও কূটনৈতিক অচলাবস্থার পর গত শুক্রবার পরোক্ষ আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত এই বৈঠককে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আলোচনার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে একটি বিশাল নৌবহর পাঠান। বিশ্লেষকদের মতে, এটি ইরানের ওপর সামরিক চাপ তৈরির কৌশল। এই চাপের মধ্যেই ইরানকে আলোচনার টেবিলে আনতে সক্ষম হন ট্রাম্প।

তবে আলোচনার শুরুতেই ইরানের সামনে পাঁচটি কঠিন শর্ত তুলে ধরে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক মহলে এসব শর্তকে বাস্তবতা-বিবর্জিত এবং শুরুতেই অকার্যকর বলে আখ্যা দেওয়া হয়েছে। পর্যবেক্ষকদের মতে, এসব শর্ত সমঝোতার চেয়ে সংঘাতের সম্ভাবনাই বাড়াচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রথম দাবি হলো, ইরানের কাছে থাকা প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নিতে হবে। দ্বিতীয় শর্তে ইরানের সম্পূর্ণ পারমাণবিক অবকাঠামো ধ্বংস করার দাবি জানানো হয়েছে।

তৃতীয় ও চতুর্থ শর্তে ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা এবং ভবিষ্যতে সব ধরনের মিসাইল কর্মসূচি ও উৎপাদন স্থায়ীভাবে বন্ধ করা। পঞ্চম শর্ত অনুযায়ী, সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সব ধরনের সহায়তা বন্ধ করতে হবে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, সবচেয়ে সংবেদনশীল ও ইরানের জন্য কঠিন শর্ত হলো ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংসের দাবি। চ্যাথাম হাউজের পরিচালক ও প্রধান নির্বাহী ব্রোনওয়েন ম্যাডোক্স বলেন, ইরানের ব্যালিস্টিক মিসাইলই দেশটির প্রধান কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা। এটি ধ্বংস হলে ইরান কার্যত প্রতিরক্ষাহীন হয়ে পড়বে এবং ইসরায়েলের আকাশ শক্তি ও যুক্তরাষ্ট্রের স্টিলথ বোম্বারের সামনে উন্মুক্ত হয়ে যাবে।

ম্যাডোক্সের মতে, এমন পরিস্থিতিতে ইরানের কোনো সরকার টিকে থাকা কঠিন হবে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের শর্তগুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে ইরান সেগুলো প্রত্যাখ্যান করতে বাধ্য হয়। বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এই প্রত্যাখ্যানের অর্থ হতে পারে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা। কূটনীতিকদের আশঙ্কা, শর্ত মানতে অস্বীকৃতি জানালেই যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা হামলা চালাতে পারে, যা মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের ঝুঁকি তৈরি করছে। (সূত্র: মিডেল ইস্ট মনিটর)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নিষিদ্ধ

শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭

উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস

হাজিদের জন্য বাদশাহ সালমানের উপহার : ৮০ ভাষায় ১৯ লাখ কুরআন

হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী

যুক্তরাষ্ট্র-সমন্বয়ে ইরানে আরব আমিরাতের হামলা : উপসাগরে নতুন উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি