আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ ফেব্রুয়ারী ২০২৬: যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস ও গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে প্রকাশিত এক তালিকায় ৮৯ জন ভারতীয় নাগরিকের নাম এসেছে। এর মধ্যে ২১ জনই গুজরাট রাজ্যের বাসিন্দা, যা মোটের প্রায় ২৫ শতাংশ। United States Department of Homeland Security (ডিএইচএস) প্রকাশিত ‘নিকৃষ্টতম অপরাধী অভিবাসীদের’ তালিকায় এই তথ্য উঠে এসেছে। সংস্থাটির অধীন U.S. Immigration and Customs Enforcement (আইসিই) জানায়, গ্রেফতার হওয়া ২১ গুজরাটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।
প্রায় ১৫ জনের বিরুদ্ধে অর্থ পাচার, জালিয়াতি ও পরিচয় চুরির অভিযোগ রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বয়স্ক নাগরিকদের লক্ষ্য করে ফোন স্ক্যাম বা প্রতারণা চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। চারজনের বিরুদ্ধে নাবালকদের যৌন শোষণ ও অনলাইন হেনস্তার অভিযোগ প্রমাণিত হয়েছে। অন্যদের বিরুদ্ধে মাদক পাচার, ডাকাতি, পারিবারিক সহিংসতা ও চোরাই মাল ব্যবসার অভিযোগ রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পেনসিলভেনিয়া, নিউ জার্সি ও কেনটাকিতে গ্রেফতারদের মধ্যে রয়েছেন রবি প্যাটেল, ব্রিজেশ কুমার প্যাটেল ও সাগর কুমার প্যাটেল। যৌন অপরাধের অভিযোগে অভিযুক্তদের মধ্যে আছেন ভাবেশ কুমার শুক্লা, হার্দিক কুমার প্যাটেল, ময়ূর কুমার প্যাটেল ও চিন্তন ভোজক। মাদক-সংক্রান্ত অপরাধে গ্রেফতার হয়েছেন নিলেশ কুমার প্যাটেল ও দিলীপ প্যাটেল।
ডিএইচএস জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে এসব ‘ভয়ঙ্কর অপরাধীকে’ দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমান মার্কিন প্রশাসনের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই তালিকা প্রকাশ করা হয়েছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, উন্নত জীবনের আশায় অনেকেই অবৈধভাবে বিদেশে গিয়ে সংঘবদ্ধ অপরাধ চক্রের ফাঁদে পড়ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ ঘটনার পর ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে মানব পাচার ও জাল নথি তৈরির চক্রের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার হতে পারে। বিশ্লেষকদের মতে, ঘটনাটি শুধু গুজরাট নয়, আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তির জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। (টাইমস অব ইন্ডিয়া)
সংস্কার/ইএমই
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন