অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মাস্তুল ফাউন্ডেশন দেশ-বিদেশে ১০ লাখ রোজাদারের ইফতার আয়োজন করছে

ছবি : সংগৃহীত

সংস্কার ২৮ ফেব্রুয়ারী ২০২৬: পবিত্র রমজান মাস উপলক্ষে বৃহৎ পরিসরে ইফতার কর্মসূচি হাতে নিয়েছে মাস্তুল ফাউন্ডেশনএ বছর বাংলাদেশ ও ফিলিস্তিনের গাজায় সংকটাপন্ন মানুষের জন্য মোট ১০ লাখ রোজাদারের ইফতার আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

ফাউন্ডেশনের টিম ঢাকার ৬টি এলাকা এবং দেশের বিভিন্ন জেলায় সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছে। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের কাছেও এই মানবিক সহায়তার একটি বড় অংশ পৌঁছানো হচ্ছে। দেশের সীমানা ছাড়িয়ে সুদান ও ফিলিস্তিনের গাজাতেও পরিচালিত হচ্ছে তাদের কার্যক্রম। ইতোমধ্যে ফাউন্ডেশনের টিম গাজায় পৌঁছে রমজানের ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য তুলে ধরেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, চিফ এক্সিকিউটিভ অফিসার আবু মোহাম্মদ কামরুজ্জামান এবং হেড অব ফিন্যান্স মাহবুবুর রহমান খান।

প্রেস কনফারেন্সে নির্বাহী পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, তাদের সব কার্যক্রম মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পরিচালিত। তিনি জানান, মাস্তুল ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সমাজকল্যাণ মন্ত্রণালয়, জয়েন্ট স্টক এবং এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা২ থেকে বেওয়ারিশ লাশ দাফনের অনুমোদনও রয়েছে। তিনি বলেন, সরকারি বিধিবিধান মেনেই দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে তারা কার্যক্রম পরিচালনা করছেন এবং সবকিছুই হচ্ছে মানুষের সহযোগিতায়।

চিফ এক্সিকিউটিভ অফিসার আবু মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এবারের রমজানে বাংলাদেশ ও গাজায় ১০ লাখ রোজাদারের ইফতার আয়োজনের লক্ষ্য পূরণে শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন। তিনি আশ্বস্ত করেন, প্রতিষ্ঠানটি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে আন্তর্জাতিক প্রোটোকল মেনে কাজ করছে। বর্তমানে তাদের মিশরে একটি অফিস রয়েছে। ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের মাধ্যমে একাধিকবার অর্থ প্রেরণ করা হয়েছে এবং গাজায় কার্যক্রম পরিচালনাকারী আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নির্ভরযোগ্য মানবিক সহায়তা সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সংগৃহীত ত্রাণ ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

হেড অব ফিন্যান্স মাহবুবুর রহমান খান বলেন, মাস্তুল ফাউন্ডেশনের সব কার্যক্রম স্থানীয় দেশীয় অনুদানের মাধ্যমে পরিচালিত হয় এবং প্রতি বছর যথাযথভাবে অডিট সম্পন্ন করা হয়। আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবতা কোনো সীমানা মানে না। বাংলাদেশের মানুষের পাশাপাশি গাজার মানুষের পাশে দাঁড়ানোকে তারা নৈতিক দায়িত্ব হিসেবে মনে করে। অনুদান ও সহযোগিতাই এই লক্ষ্য অর্জনের বড় শক্তি, আর স্বচ্ছতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

সংবাদপত্রের স্বাধীনতা ও মানোন্নয়নে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা

বিএনপি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান : ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বিএনপির দেশব্যাপী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা

ঢাকা উত্তর সিটির ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত