আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৫ এপ্রিল ২০২৬ রবিবার: মধ্যপ্রাচ্যে টানা পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। একদিকে ইসরায়েলের জনবসতিপূর্ণ এলাকায় ইরানের ভয়াবহ ‘ক্লাস্টার বোমা’ হামলার অভিযোগ, অন্যদিকে ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, ভূপাতিত হওয়া যুদ্ধবিমান দুটি হলো এফ-১৫ই স্ট্রাইক ঈগল এবং এ-১০ ওয়ার্থগ। এ ঘটনায় একজন মার্কিন পাইলট এখনো নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে বের করতে অভিযান চলছে। বিশেষজ্ঞদের ধারণা, ওই পাইলট ইরানের হাতে বন্দি থাকতে পারেন। চলমান সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট সাতটি মানববাহী যুদ্ধবিমান হারিয়েছে বলে জানা গেছে, যা তাদের সামরিক সক্ষমতার জন্য বড় চ্যালেঞ্জ।
এদিকে, ইসরায়েলের হাইফা অঞ্চলে ‘ক্লাস্টার মিউনিশন’ বা গুচ্ছ বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। একটি ক্ষেপণাস্ত্র থেকে ছড়িয়ে পড়া শত শত ছোট বোমা জনবসতি, ঘরবাড়ি ও রাস্তায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হামলা।
মার্কিন গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ সপ্তাহ ধরে টানা বিমান হামলা চালিয়েও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির পুরোটা ধ্বংস করা সম্ভব হয়নি। এখনও প্রায় ৫০ শতাংশ মিসাইল লঞ্চার সক্রিয় রয়েছে এবং তাদের হাতে বিপুলসংখ্যক ড্রোন মজুদ আছে।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতি এখন যুক্তরাষ্ট্রের জন্য জটিল হয়ে উঠেছে। শুরুতে কঠোর অবস্থান নিলেও বর্তমানে তাদের অবস্থানে কিছুটা নমনীয়তা দেখা যাচ্ছে। একই সময়ে হোয়াইট হাউসের ভেতরে সিদ্ধান্তহীনতা ও অস্থিরতার কথাও উঠে এসেছে। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট সেনাপ্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কোথায় গিয়ে থামবে, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।
সংস্কার/ইএমই
শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন
উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস
হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি