আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত(সংস্কার ই.ডেস্ক)
জমিয়াতুল মুদার্রেছীন
দেশের মাদরাসা শিক্ষকদের একটি একক অরাজনৈতিক সংগঠন। এর নেতৃত্ব দিয়ে এসেছেন সাবেক
মন্ত্রী মরহুম আলহাজ্ব মাওলানা এম. এ. মান্নান রাহ. ও কক্সবাজারের মরহুম মাওলানা মুজহের
আহমদ, রেক্টর হুজুরসহ দেশ বরেণ্য আলেম ওলামা ও পীর মশায়েখবৃন্দ। বর্তমানে এর সভাপতি
হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, দেশের সুযোগ্য ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত সাংবাদিক
দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন। মহাসচিবের দায়িত্ব পালন করছেন
প্রিন্সিপ্যাল মাওলানা শাব্বির আহমদ মোমতাজী। সুতরাং জমিয়াতুল মুদার্রেছীন নিয়ে বিভ্রান্তি
ছড়ানোর কোনো অবকাশ নেই। গত ২৯ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার শহরের বিমানবন্দর
এলাকার মাদরাসায়ে তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা
এসব কথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্রজনতার
আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের
প্রতি সহানুভূতি প্রকাশ, নতুন শিক্ষা করিকুলাম বাতিল, অর্থনীতিবীদ নোবেল বিজয়ী ড. মুহাম্মাদ ইউনূস এর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন
সরকারের সফলতা কামনা এবং নৈরাজ্য ও অপতৎপরতা রোধে মাদরাসা শিক্ষক—কর্মচারীদের করণীয় শীর্ষক মতবিনিময়
ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীন কক্সবাজার জেলা শাখা। এতে
সভাপতিত্ব করেন জমিয়াতের কক্সবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা কামাল হোসেন। সভায় বক্তব্য রাখেন প্রিন্সিপাল
মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী, প্রিন্সিপাল মাওলানা জাফর উল্লাহ নুরী, প্রিন্সিপাল
মাওলানা ওমর হামজা, প্রিন্সিপাল মাওলানা খাইরুল বশার, সুপার মাওলানা মনছুর আলম আযাদ,
সুপার মাওলানা আব্দুল খালেক, সুপার মাওলানা আল আমিন, সুপার মাওলানা মিজানুর রহমান, সহ—সুপার মাওলানা এহসানুল হক ও মাওলানা ইসমাঈলসহ
ওলামায়ে কেরাম ও শিক্ষক—শিক্ষার্থীরা। সভায়
বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান সাংবাদিক শামসুল হক শারেক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জমিয়াতুল মুদার্রেছীন এর কক্সবাজার জেলা সেক্রেটারী
ও তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শাহাদাত হোসাইন। বক্তারা
বলেন, জমিয়াতুল মুদার্রেছীন বরাবরই একটি অরাজনৈতিক সংগঠন। জমিয়াত মাদরাসা শিক্ষার
মানোন্নয়ন ও শিক্ষক—শিক্ষার্থীদের জীবনমান
উন্নয়নে শুরু থেকেই আপোষহীন ভূমিকা পালন করে আসছে। জমিয়াত মাদরাসা শিক্ষার আধুনিকায়নের
পাশাপাশি দ্বীনি ধারা অব্যাহত রাখার জন্য জোরালো ভূমিকা পালন করে আসছে। এজন্য বিগত
সরকারের সময় ঘোষিত শিক্ষা কারিকুলাম বাতিল করার জন্য আন্দোলন করেছে। সরকারের সংশ্লিষ্ট
মহলে স্মারকলিপি দিয়ে বাতিলের দাবি জানিয়েছে। বক্তারা আরো বলেন, ছাত্রজনতার বৈষম্যবিরোধী
আন্দোলনের ফল নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বর্তমান অন্তর্বর্তী সরকার। এই সরকারের
সফলতায় গোটা দেশের সফলতা নির্ভর করে। বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ
সকল উপদেষ্টার সুস্থতা ও সফলতা কামনা করেন।
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা
ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত