আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : ইন্টারনেট
সংস্কার ০৫ ডিসেম্বর ২০২৫: মহাকাশ থেকে ধারণ করা সউদী আরবের পবিত্র মক্কা নগরীর এক চমৎকার আলোকিত দৃশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উঁচু থেকে তোলা এই ছবিতে কাবা শরীফকে এক উজ্জ্বল আলোর বিন্দুর মতো দেখা গেছে, যা বিশ্বব্যাপী মানুষের দৃষ্টি কেড়েছে। নাসার মহাকাশচারী ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ফিরে এসে তার এক্স অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেন। সেখানে তিনি উল্লেখ করেন “মক্কার কক্ষপথীয় দৃশ্য মধ্যখানে যে আলোকিত পয়েন্টটি নজর কাড়ছে, সেটাই কাবা। মহাকাশ থেকেও তা স্পষ্টভাবে দেখা যায়।” শিল্পীমনা এই মহাকাশচারী তার চতুর্থ মহাকাশ যাত্রায় উচ্চক্ষমতাসম্পন্ন নিক্কন ক্যামেরায় ছবিটি ধারণ করেন।
ছবিটিতে পাহাড়ঘেরা উপত্যকার ভেতর বিস্তৃত মক্কা নগরী এবং কেন্দ্রস্থলে অবস্থিত মসজিদুল হারামের বিশাল কাঠামো এক অনন্যভাবে ফুটে উঠেছে। কালো কিসওয়ায় আবৃত কাবা ঘরটি অবিরাম আলোকসজ্জার কারণে মহাশূন্য থেকেও উজ্জ্বল বিন্দুর মতো প্রতীয়মান হয়েছে। রাতের অন্ধকারে মক্কার শহর যেমন আলোক দূষণের ফলে জ্বলজ্বলে আলোয় ভেসে ওঠে, তেমনি লক্ষাধিক এলইডি ও সোডিয়াম বাতির আলোকরেখাও ছবিতে দৃশ্যমান হয়।
মসজিদুল হারামে ২৪ ঘণ্টা আলোকসজ্জা থাকার কারণে কাবার চারপাশের পুরো অঞ্চল মহাকাশ থেকেও আলোকময় দেখা যায়। ঘণ্টায় প্রায় ২৮ হাজার কিলোমিটার গতিতে আরব উপদ্বীপ অতিক্রম করার সময় পেটিট দীর্ঘ এক্সপোজার ব্যবহার করে এই চিত্রের সূক্ষ্মতা ফুটিয়ে তুলেছেন। এমনকি পাহাড়ের ভেতর দিয়ে আঁকাবাঁকা পথে ছুটে যাওয়া সড়কও স্পষ্টভাবে ধরা পড়েছে ছবির ফ্রেমে। বিশ্বের নগরীর আলো এবং মহাজাগতিক বিস্ময়কে ক্যামেরায় বন্দী করার জন্য পরিচিত ডন পেটিট বরাবরই পৃথিবীর সৌন্দর্য তুলে ধরতে মানুষকে অনুপ্রাণিত করেন। তার সর্বশেষ এই কাজটি যেন জানিয়ে দেয় মানবতার আধ্যাত্মিক নিদর্শনগুলো নক্ষত্রখচিত আকাশের নিচেও সমানভাবে দীপ্তিমান হয়ে থাকে।
সংস্কার/ইএফহ
শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন
উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস
হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি