অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ : ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক দেশে ফিরেছেন

ছবি : সংগৃহীত

সংস্কার ১১ মার্চ ২০২৬: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এই পরিস্থিতিতে নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার উদ্যোগ জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি মার্কিন নাগরিক ওই অঞ্চল ছেড়ে দেশে ফিরে গেছেন।

সংঘাতের সূত্রপাত হয় গত ২৮ ফেব্রুয়ারি, যখন ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকাতে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশেও, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বা কৌশলগত স্বার্থ রয়েছে, হামলার খবর বিভিন্ন সূত্রে পাওয়া গেছে।

এই উত্তেজনার প্রভাব দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্তত ১৪টি দেশ কোনো না কোনোভাবে এই সংঘাতের প্রভাবে রয়েছে। ফলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিদেশি নাগরিকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সের মাধ্যমে প্রায় ৩০ হাজার মার্কিন নাগরিককে সরাসরি সহায়তা দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র দপ্তর জানায়, নাগরিকদের সরিয়ে নিতে দুই ডজনের বেশি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করা হয়েছে। তবে এসব ফ্লাইটে যাত্রীসংখ্যা তুলনামূলকভাবে কম ছিল গড়ে ৪০ শতাংশেরও কম আসন পূর্ণ হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, অনেক মার্কিন নাগরিক চার্টার্ড ফ্লাইটের পরিবর্তে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে দেশে ফিরতে আগ্রহ দেখিয়েছেন। ফলে সরকারি ব্যবস্থার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও অনেকেই অঞ্চল ছেড়ে চলে গেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম এখনো চলমান রয়েছে। চার্টার্ড ফ্লাইটের পাশাপাশি স্থলপথে বিভিন্ন দেশের সীমান্ত পেরিয়ে নিরাপদ স্থানে পৌঁছানোর ব্যবস্থাও রাখা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত যেকোনো মার্কিন নাগরিক চাইলে এই সহায়তার জন্য আবেদন করতে পারেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে উদ্ধার কার্যক্রম আরও সম্প্রসারণ করা হতে পারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার উদ্যোগ আরও বাড়তে পারে। একই সঙ্গে এই সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। (বিবিসি)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে

বেনাপোল সীমান্তে ১০ জনের মানবেতর দিন : পরিদর্শনে বিজিবি অধিনায়ক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি

সমুদ্র নিরাপত্তায় নতুন ডুবোড্রোন তৈরি করবে অকাস জোট

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে

বিশ্বকাপ স্টেডিয়াম এলাকায় ড্রোন নিষিদ্ধ : কঠোর নিরাপত্তা চালু যুক্তরাষ্ট্রে

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন