অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ভোটের টানে গ্রামমুখী মানুষ : ফাঁকা হতে শুরু করেছে রাজধানী

ছবি : সংগৃহীত

সংস্কার ৯ ফেব্রুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে রাজধানী ঢাকা ছাড়ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। লম্বা সরকারি ছুটি থাকায় অনেকেই সপরিবারে নিজ এলাকায় যাচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারি তারা পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। সাধারণ ভোটারদের এলাকামুখী যাত্রায় ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে ঢাকা।

রোববার রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাট ঘুরে দেখা গেছে, গ্রামমুখী যাত্রীদের ভিড়। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর তরুণ ও নতুন ভোটাররা জাতীয় নির্বাচনকে শুধু মতপ্রকাশ নয়, বরং দেশ গড়ার বড় দায়িত্ব হিসেবে দেখছেন। তাই ভোটের সুযোগ নষ্ট করতে চান না তারা।

নির্বাচনি প্রচারের শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের প্রার্থী ও কর্মী-সমর্থকরা। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট বাহিনী। নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বুধ ও বৃহস্পতিবার) সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া নির্বাচনের পর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্র ও শনিবার) সরকারি ছুটি থাকায় চাকরিজীবীরা নির্বাচনের আগে-পরে লম্বা ছুটি পাচ্ছেন। এই ছুটিকে কাজে লাগিয়ে ভোট দেওয়ার পাশাপাশি কয়েকদিন নিজ এলাকায় কাটানোর সুযোগ নিচ্ছেন অনেকে। স্বচ্ছ ও সহিংসতামুক্ত নির্বাচনের প্রত্যাশা নিয়ে বাড়তি উচ্ছ্বাসে এলাকায় ফিরছেন ভোটাররা।

মহাখালী বাসটার্মিনালে দেখা গেছে, অন্যদিনের তুলনায় যাত্রীচাপ বেশি। পরিবারসহ গ্রামে ফিরছেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার লিথি জানান, তিনি নতুন ভোটার। প্রথম ভোট দিতে ময়মনসিংহে যাচ্ছেন। পরিবারের সঙ্গে কেন্দ্রে গিয়ে জেনে-বুঝে ভোট দিতে চান বলে জানান তিনি। রাজশাহীতে ভোট দিতে যাচ্ছিলেন শিক্ষার্থী তানজিমতিনি বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে ভোট নষ্ট করা যাবে না। তার বন্ধুরাও সবাই ভোট দিতে বাড়ি যাবে বলে জানান। নাটোরে মা-বাবার সঙ্গে যাচ্ছিলেন নাসিফতিনি বলেন, আগের নির্বাচনে ভোট দিতে পারেননি, এবার পরিবেশ ভালো মনে হওয়ায় ভোট দিতে যাচ্ছেন। কলেজ শিক্ষার্থী তালহা আজিজ জানান, এবার তিনি প্রথম ভোট দেবেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে আগ্রহী।

পরিবহণসংশ্লিষ্টরা বলছেন, শনিবার সন্ধ্যা থেকে যাত্রীচাপ বাড়তে শুরু করেছে এবং সোমবার থেকে তা আরও বাড়বে। মহাখালী বাসটার্মিনাল সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবুল এর মতে, লম্বা ছুটির কারণে যাত্রীচাপ বেড়েছে এবং চাপ সামাল দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

রোববার দুপুরে সায়েদাবাদ বাসটার্মিনালে স্ত্রী-সন্তানকে নোয়াখালী পাঠাতে আসা বেসরকারি চাকরিজীবী আবু বক্কার বলেন, ছুটির সময় সিট পাওয়া কঠিন হয় বলে আগেভাগে পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন। ছুটি হলে তিনিও ভোট দিতে নিজ এলাকায় যাবেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মিরপুরে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার : অবহেলার অভিযোগ

রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটের পরিবেশ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা

বাগদাদে মিসাইল হামলায় নিহত প্রবাসী শ্রাবণের মরদেহ দেশে

ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন চাইল স্বাস্থ্য অধিদপ্তর

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে একদিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইলিশা লঞ্চঘাটে ভাঙা জেটি : ঈদযাত্রায় দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা

ভোলা-ঢাকা নৌরুটের গুরুত্বপূর্ণ ইলিশা লঞ্চঘাটের পন্টুন জেটির সামনের অংশ দুই মাস আগে ভেঙে পড়লেও এখনো তা প্রতিস্থাপন করা হয়নি। ফলে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নতুন জেটি স্থাপনের